ছাত্র প্রতিনিধিদের সরকারে যোগদানের সিদ্ধান্ত সঠিক হয়নি: সালাহউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘ছাত্র প্রতিনিধিদের সরকারে যোগ দেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি। বরং তাদের রাষ্ট্রের যেকোনো ইস্যুতে চাপ সৃষ্টিকারী গ্রুপ হিসেবে ভূমিকা রাখার সুযোগ ছিল। তবে আমরা তাদের সরকার থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানালে তো হবে না, তাগিদটা তাদের নিজেদেরই অনুভব করতে হবে।’

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় একইসঙ্গে সরকার ও বিরোধী দলে থাকার সুযোগ নেই। জুলাই আন্দোলনের ছাত্ররা সরকারে যাওয়ার পর থেকেই বুঝেছিলাম এরা রাষ্ট্র বিনির্মাণে আর ভূমিকা রাখতে পারবে না।’

তিনি বলেন, ‘পত্রিকায় দেখলাম এক নেতা বললেন, কে সরকারি দল আর কে হবে বিরোধী দল।’ তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এতো আত্মবিশ্বাস থাকলে নির্বাচনে আসেন না কেন? আপনারা তো বিভিন্ন অজুহাতে নির্বাচন বাধাগ্রস্ত করতে চাচ্ছেন।’

বিএনপির এই নেতা মনে করেন, কোন দল ক্ষমতায় যাবে বা বিরোধী দলে থাকবে এমনটি কেউ ঠিক করে দিতে পারেন না। একমাত্র জনগণই তা ঠিক করবে।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘আলোচনার টেবিল ও আন্দোলন একসঙ্গে চললে সেটা হবে স্ববিরোধিতা। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তো আমরা আলোচনাই করছি। এর মাধ্যমেই সমাধান চাই। যেকোনো দলের কোনও দাবি করায় আপত্তি নেই। কিন্তু এ নিয়ে জাতির ওপর জবরদস্তি করাও উচিত নয়।’

নতুন কোনও সংকট তৈরি না করে ঐক্য ধরে রাখার আহ্বান জানান এই নেতা।

/এমকে/এমএইচআর/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী