‘আরপিও সংশোধনী বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৫, ১৪:৩১আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১৪:৩১

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ২০ নম্বর অনুচ্ছেদ অর্থাৎ দল বা জোটের প্রতীক সংশ্লিষ্ট বিষয়ে পরিবর্তনের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে না বিএনপি। এই সংশোধনী বা পরিবর্তন বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়।

রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে প্রতিনিধি দলে ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া উপস্থিত ছিলেন। ‎

মো. ইসমাইল জবিউল্লাহ জানান, আরপিওর বিভিন্ন অনুচ্ছেদে সংশোধন প্রস্তাবে মত প্রকাশ করতে গিয়ে বিএনপি বলেছে, আরপিওর ২০ নম্বর অনুচ্ছেদ অর্থাৎ দল বা জোটের প্রতীক সংশ্লিষ্ট বিষয়ে পরিবর্তনের প্রস্তাবের সঙ্গে দলটি একমত পোষণ করে না। যথাসময়ে তা নির্বাচন কমিশন, ঐক্যমত কমিশন ও সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের উচ্চ পর্যায়ে উপদেষ্টা লেভেলের সঙ্গে বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের আলোচনাকালে আরপিওর ২০ নম্বর অনুচ্ছেদে কোনও পরিবর্তন আনা হবে না বলে আশ্বস্ত করা হয়। কিন্তু হঠাৎ করে পত্রিকায় নিউজ হয় ‘‘জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে’’। বিএনপি এই সংশোধনী সঙ্গে একমত নয় এবং এই সংশোধনী বা পরিবর্তন বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়।’

জবিউল্লাহ বলেন, ‘জোট গঠনের মূল উদ্দেশ্য হলো নির্বাচনে জয়ী হওয়া। সে লক্ষ্যে জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর নিজেদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ চাওয়ার অধিকার রয়েছে। এ যাবৎ এ প্রক্রিয়াতেই জোটবদ্ধ দলগুলোর চাহিদা অনুসারে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং এতে কোনও সমস্যা সৃষ্টি হয় না। এই বহুল প্রচলিত প্রক্রিয়া এবং পদ্ধতি পরিবর্তনের প্রয়োজনীয়তা কেন দেখা দিয়েছে, তা আমাদের বোধগম্য না। তাছাড়া প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনও আনুষ্ঠানিক প্রাক কনসাল্টেশন ছাড়াই এমন একটা সিদ্ধান্ত নেওয়া অনভিপ্রেত এবং আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এতে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে বিএনপি মনে করে।’

তিনি আরও বলেন, ‘জোটবদ্ধ হয়ে নির্বাচন করা আরপিওতে বৈধ এবং সেটাই দীর্ঘদিনের অনুসৃত রীতি বা পদ্ধতি। জোটবদ্ধ হয়ে রাজনীতি করার কিংবা জোটবদ্ধ হয়ে নির্বাচনের অধিকার থাকলে জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর ইচ্ছা অনুযায়ী নিজ দল কিংবা জোটবদ্ধ যেকোনও দলের প্রতীক নিয়ে নির্বাচন করার অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার। সে অধিকার পূর্ণ করার কোনও সুযোগ আছে বলে বিএনপি মনে করে না। তাই আমরা আরপিওতে ২০ অনুচ্ছেদের আগের বিধান বহাল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা ব্যবহারের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি। আজ এ ধরনের সিমিলার লেটার আমাদের উপদেষ্টা পর্যায়ে সরকারের আইন উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়া হবে। আমরা আশা করি, সরকারের গুড সেন্স উইল প্রিভেন এবং আগের মতই ২০ অনুচ্ছেদ সংশোধন হবে না এবং জোটবদ্ধ রাজনৈতিক দলগুলো হয় নিজের দল অথবা যেকোনও একটা দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে।’

উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার আরপিও সংশোধনে একগুচ্ছ পরিবর্তন আনা হয়েছে। দলের জোটগত ভোটের বিষয়ে পরিবর্তন এনে বলা হয়েছে, জোট মনোনীত প্রার্থী হলেও তাকে ভোট করতে হবে নিজের দলের প্রতীকে। নিবন্ধিত রাজনৈতিক দলের জোটগতভাবে নির্বাচনের ক্ষেত্রে নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান আরপিওর অনুচ্ছেদ ২০ এ ‍যুক্ত করা হয়েছে।

/এএজে/আরকে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান