‘খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন, গুজবে কান না দেওয়ার আহ্বান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ ডিসেম্বর ২০২৫, ১৩:১৭আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৪

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন। অথবা চিকিৎসকরা যেভাবে বলছেন সেভাবে সাড়া দিতে পারছেন। দেশবাসীর দোয়ায় মহান আল্লাহ হয়তো আবারও তাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারেন। তাই কোনও ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানাই। আর তাকে বিদেশে নেওয়া হবে কিনা, সবকিছু বিবেচনা করে সে সিদ্ধান্ত দেবে মেডিক্যাল বোর্ড।’

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

ডা. জাহিদ বলেন, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসায় আজ (মঙ্গলবার) লন্ডন থেকে চিকিৎসক আসবেন। এরপর মেডিক্যাল বোর্ডের সঙ্গে পরামর্শ করে তিনি পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। বিভিন্ন ধরনের গুজবের প্রেক্ষিতে তার চিকিৎসার বিষয় সার্বক্ষণিক তদারকি করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’ 

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সরকারের উপদেষ্টা সার্বক্ষণিক খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর রাখছেন। সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। এ জন্য আমরা কৃতজ্ঞ।
তাছাড়াও যুক্তরাষ্ট্রসহ বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর পক্ষ থেকেও বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করা হয়েছে। আমরা দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।’

এ সময় নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী