অচিরেই দেশে ফিরে হাল ধরবেন তারেক রহমান: মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৫, ১৬:০১আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরে দেশ ও দলের হাল ধরবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে কখন তিনি দেশে ফিরবেন তার দিনক্ষণ বলেননি।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ প্রত্যাশার কথা জানান। ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমাদের সবার গর্ব করা উচিত, আমরা এমন একজন নেতা ও নেত্রী পেয়েছি। অতঃপর তাদের উত্তরসূরি আমাদের নেতা তারেক রহমানের মতো মানুষের সঙ্গে আমরা রাজনীতি করতে পেরেছি এবং করছি।’

তিনি বলেন, ‘তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে দেশের মানুষের হাল ধরবেন, রাজনীতির হাল ধরবেন এবং নতুন নতুন চিন্তাচেতনার মাধ্যমে দেশের মানুষকে আরও এগিয়ে নিয়ে যাবেন এটুকু আমি আশা করছি।’

ওরা শর্ত দিয়ে ঐক্য চায়

তিনি বলেন, ‘ওই দিন বাচ্চা ছেলেদের একটা দল আছে, ওই দলের বাচ্চা ছেলেদের সঙ্গে কথা হচ্ছিল। ওদের বললাম, তোমরা কী আমাদের ঐক্য যেটা সেটাতে ইলেকশনে আসবা? বলে, আসবো কিন্তু কন্ডিশন আছে। বাপরে বাপ, কত বড় দল। তার আবার কন্ডিশন। বলছে, আসবো যদি সংস্কারের দাবি পূরণ করা হয়।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আমি বুঝতেই পারলাম না সংস্কার বলতে ওরা কী বুঝাতে চাচ্ছে? আমি জানতে চাইতাম ওদের কাছে সংস্কারটা কী? একটু বলো, কী সংস্কার– দেখি আমি পারি কিনা। ওরা কথা বলতে পারছে না।’

‘অর্থাৎ বলার জন্য বলা, কথার জন্য কথা– সংস্কার বলছে। জিয়াউর রহমানকে আজ আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো এ কারণে– তিনিই এমন সব সংস্কারের কাজ করেছিলেন যেগুলোর কখনও ঘোষণা দেন নাই। আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী দেবে, তিনি গার্মেন্ট সেক্টর এ দেশে আনলেন। তিনি কি ঘোষণা দিয়েছিলেন? তার কোনও দফা ছিল? গার্মেন্টসের একটা একটা অংশ– এভাবেই তিনি বিশাল বিশাল সংস্কার করেছেন বিভিন্ন ক্ষেত্রে।

/এসটিএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক