তারেক রহমান জাতীয় পতাকা নিয়ে দেশের মাটিতে পা রাখবেন: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ ডিসেম্বর ২০২৫, ০০:৩৩আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০০:৩৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ২৫ ডিসেম্বর জাতীয় পতাকা নিয়ে দেশের মাটিতে পা রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনে সেদিন আমরা সবাই জেগে উঠবো। গণতন্ত্র ও স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য আমরা নতুন উদ্যোমে এগিয়ে যাবো।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনায় মোনাজাত করা হয়।

মির্জা ফখরুল বলেন, ২০০১ সালের নির্বাচনের পরে ২০০২ সালে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমরা চীন সফরে গিয়েছিলাম। সঙ্গে আমাদের নেতা তারেক রহমান ছিলেন। গ্র্যান্ড হলে ম্যাডামকে গার্ড দেওয়ার সময় পরিচয়ের পর্বে আমাদের নেত্রী চীনের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দিচ্ছেন, আমার পাশে একজন নেতা ও তারেক রহমান ছিলেন। যখন ম্যাডাম চীনের প্রধানমন্ত্রীকে বললেন, ‘হি ইজ মাই সান… আমার ছেলে’, তখন আমার এখনও মনে আছে, চীনের প্রধানমন্ত্রী তার হাত শক্ত করে দুই হাত ধরে বললেন, ‘ক্যারি দ্যা ফ্ল্যাগ অব ইউর ফাদার এন্ড মাদার’।

তিনি বলেন, একটি রাজনৈতিক শক্তি ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা আজকে নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, গণতন্ত্র ও মানুষের আশা-আকাঙ্ক্ষাকে ধ্বংস করতে চায়।

মির্জা ফখরুল বলেন, এদেশ একটি উদার গণতান্ত্রিক দেশ হবে কি হবে, তা আগামী নির্বাচনে ঠিক হবে। একটি পক্ষ নানা রকম ধোঁয়া তুলে ও মিথ্যা প্রচারণা চালিয়ে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।

জুলাইযোদ্ধাদের অনেকে আগামী নির্বাচিত সরকারের আমলে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, জনগণের ভোটে নির্বাচিত হলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ইনশাআল্লাহ তাদেরকে কোনও রকমের অনিরাপত্তার ঝুঁকিতে যেতে দেওয়া হবে না।

তিনি বলেন, আমাদের সন্তানতুল্য হাদির ওপরে আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছি। সারা দেশে বিক্ষোভ করেছি এবং অবিলম্বে হত্যাকারীকে খুঁজে বের করার আহ্বান জানাই। ইতোমধ্যে আক্রমণকারীকে চিহ্নিত করা হয়েছে। দেখা গেছে, আওয়ামী লীগের একজন খুনি। আজকে কেন তারা বলে যে বিএনপিকে জবাব দিতে হবে? উদ্দেশ্য একটাই, বিএনপিকে হীন উদ্দেশ্যে চিহ্নিত করা।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নতুন প্রজন্ম ইতিহাস জানেন না, গল্পও শুনতে চান না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। উনি যুদ্ধ করেছেন এবং বাংলাদেশের সব সেক্টর কমান্ডারের অফিস ছিল ভারতের সীমানার ভেতরে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমদ, হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী, যুব দলের নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসান প্রমুখ।

/এমকে/এম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের