দীপু দাস ও শিশু আয়শা হত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৩আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৩

ময়মনসিংহে দীপু দাস এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন লাগিয়ে তার শিশু কন্যা আয়শাকে পুড়িয়ে হত্যাসহ দেশে চলমান ‘মব সন্ত্রাসের’ বিচারের দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদলেল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা বিক্ষোভ মিছিল করেছে।

বিক্ষোভ মিছিলটি রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে এবং টিএসসির রাজু ভাষ্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দীপু দাস পুড়ে মরে প্রশাসন কি করে’, ‘মব সন্ত্রাসের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে ছাত্রদল ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম—যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তার ধর্ম পালন করবে, মতাদর্শ চর্চা করবে এবং কর্মস্থলে থেকে দেশকে এগিয়ে নেবে—সেই বাংলাদেশ আজও বাস্তবায়িত হয়নি। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে গুজব, উসকানি ও মব সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।”

তিনি আরও বলেন, “গতকাল আমাদের সহযোদ্ধা উসমান হাদির দাফনস্থল নিয়েও গুজব ছড়ানো হয়েছিল, কিন্তু সচেতন ছাত্রসমাজ ও জনগণ তা রুখে দিয়েছে। এই গুজব থেকেই ধীরে ধীরে মব তৈরি হয়।”

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার বক্তব্যের শুরুতে ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা করে বলেন, “আজকের মধ্যেই তার হত্যাকারীরা কারা, কোথায় রয়েছে এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জাতির সামনে প্রকাশ করতে হবে।”

রাকিবুল ইসলাম বলেন, “বিগত দেড় বছরের বেশি সময় ধরে দেশে চলমান মবতন্ত্র ও বিশৃঙ্খলার পেছনে একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে সোশ্যাল মিডিয়া, বট বাহিনী এবং ধর্মের অপব্যবহার করছে। এই অপশক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে কোনো নিরপরাধ পোশাক শ্রমিক বা সাত বছরের শিশু আয়েশা আক্তারকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। এই বাংলাদেশ আমরা চাইনি। আমরা এই অমানবিক, বিকৃত ও দ্বিচারী মানসিকতার তীব্র ধিক্কার জানাই। এরা মানবিক নয় এবং তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। এই অপশক্তি একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে।”

/এম/  
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি