‘তরুণ প্রজন্মের স্বপ্ন, সংস্কার ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার

তরুণদের হাতেই বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ করতে চায় বিএনপি

 বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২৫, ২২:১৭আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ২২:২৪

বাংলাদেশকে নতুনভাবে গড়তে তরুণদেরই সামনে এগিয়ে আসতে হবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনা করতে হবে। তারুণ্যের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র, সংস্কার বা টেকসই উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। তাই আগামী দিনে তরুণদের হাতেই বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘আগামীর বাংলাদেশ: তরুণ প্রজন্মের স্বপ্ন, সংস্কার ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

অ্যালায়েন্স ফর ট্রান্সফরমেশন-এর  আয়োজনে সেমিনারে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী, সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন, “বাংলাদেশের মোট জনসংখ্যার বড় অংশই ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ। তাই এমন বাস্তবতায় আগামী দিনে অতীত নির্ভর রাজনীতি কিংবা সীমিত দলীয় চিন্তা দিয়ে দেশ পরিচালনা সম্ভব হবে না। কারণ ৫ আগস্টের গণঅভ্যুত্থানে প্রমাণ হয়েছে দেশের রাজনীতি ও নীতিনির্ধারণে গুণগত পরিবর্তন এখন সময়ের দাবি।”

তিনি বলেন, “রাজনীতি শুধু রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; সমাজের সঙ্গেও এর গভীর সংযোগ স্থাপন করতে হবে। এ জন্য শিক্ষা ব্যবস্থায় মৌলিক সংস্কার আনতে হবে।”

ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, “দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে আন্দোলনের ধারাবাহিকতা ও তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর। আমরা মনে করি তরুণ প্রজন্মই দেশের সবচেয়ে বড় শক্তি। তারা এগিয়ে এলে গণতন্ত্র, উন্নয়ন ও সংস্কার কোনও কিছুই থেমে থাকবে না।”

আবদুল কাদের ভূঁইয়া জুয়েল বলেন, “এমন একটি রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলতে হবে, যেখানে আর কখনও ফ্যাসিবাদ বা স্বৈরাচারের আবির্ভাব না হতে পারে। এ জন্য ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা জরুরি।”

তাবিথ আউয়ালের মতে, তরুণদের শক্তি ও সম্মিলিত উদ্যোগ ছাড়া দেশ কখনোই এগোতে পারে না। তাই বিভক্তি নয়, ঐক্যই অগ্রগতির একমাত্র পথ।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি শক্তিশালী, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে বদ্ধপরিকর।”

 

/এমকে/এম/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী