তারেক রহমানের সফরসঙ্গী হচ্ছেন যারা

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
২৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৫১আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:০২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তা‌রেক রহমানের সঙ্গে বাংলাদেশ যাত্রায় কারা হচ্ছেন সফরসঙ্গী তা নিয়ে কৌতূহল রয়েছে দলের নেতাকর্মীসহ অনেকের। 

জানা গেছে, বোয়িং ৭৮৭-৬ ড্রিমলাইনার এয়ারবাস দিয়ে পরিচালিত বিজি ২০২ ফ্লাইটে বিজনেস ক্লাসে তারেক রহমানের প‌ক্ষে মোট ৬টি টিকিট কেনা হয়েছে।

সূত্রে জানা গেছে, তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তারেক রহমানের ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সা‌নি, দ‌লের প্রেস উইংয়ের সালেহ শিবলী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীনের জন্য টিকিট কেনা হ‌য়েছে।

আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান চাচার সহযাত্রী হচ্ছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া এ ফ্লাইটের বিজনেস ক্লাসে এই ছয় জনের বাইরে নিজস্ব অর্থে যারা টি‌কিট কিনেছেন তাদের মধ্যে রয়েছেন—মাহিদুর রহমান, ম‌ু‌জিবুর রহমান মু‌জিব, খছরুজ্জামান খছরু, না‌সির আহমদ শাহীন, র‌হিম উদ্দীন, আসাদুজ্জামান আহমদ,‌ গোলাম রব্বানী, মঈন উদ্দীন, জুবা‌য়ের বাবু, এম এ সাল‌াম, ডা‌লিয়া লাকু‌রিয়া প্রমুখ। 

এ ফ্লাইটের বিজনেস ক্লাসের ওয়ানও‌য়ে টিকিট ৩ হাজার ৬০০ পাউন্ডে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি টাকায় ৫ লাখ ৯৪ হাজার টাকা। 

বিজনেস ক্লাসের বাইরে আরও প্রায় ৩৫ জন ইকোনমি ক্লাসের টি‌কিট কেটেছেন।

যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ফিন্ড, ইটালীর বিএনপি নেতারাসহ ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে কিছু নেতারাও ইকোনমি ক্লাসের টিকিট কেটেছেন এ বিমানের ফ্লাইট। এর বাইরেও তারেক রহমানের গৃহকর্মীরাও আছেন। সব মিলিয়ে এই সংখ্যা ৫০ জনের বেশি।

যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ বুধবার ভোরে বাংলা ট্রিবিউন প্রতিবেদককে জানান, ‘আমাদের নেতা উনার (তারেক রহমান) পরিবার ও ব্যক্তিগত স্টাফদের নিয়ে দেশে যাচ্ছেন। এর বাইরে অনেকেই যার যার ম‌তো টিকিট কেটে একই ফ্লাইটে যাচ্ছেন ব‌লে শুনেছি। তারেক রহমান সাহেব এয়ার‌পো‌র্টে বিদায় জানা‌তে বারবার নিষেধ করেছেন। তারপরও এলে আমার কিছু বলার নেই।’

/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম