যেখানে খালেদা জিয়ার দাফনের কথা ভাবা হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২৫, ১০:২২আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:২২

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুটি স্থানে দাফনের আলোচনা চলছে। ইতোমধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকাল ১০.১০ এ প্রতিবেদন লেখার সময় বিএনপির উচ্চ পর্যায়ের একজন দায়িত্বশীল বাংলা ট্রিবিউনকে জানান, জাতীয় সংসদের পশ্চিম দিকে জাতীয় নেতৃবৃন্দকে কবর দেওয়ার জায়গা অথবা সাবেক রাষ্ট্রপতি ও তার স্বামী জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হতে পারে।

তবে সিদ্ধান্ত হবে কেবিনেটের বৈঠকে, জানান এই দায়িত্বশীল।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এই প্রতিবেদন লেখার সময় বিএনপির মিডিয়া পারসন শায়রুল কবির খান জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হবে। বিএনপির মহাসচিব উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নেবেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে বিএনপিপ্রধান খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

দুপুর সাড়ে ১২টার দিকে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি।

এর আগে সোমবার দিবাগত রাত দুইটার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে মাকে দেখে বাসায় যান তার সন্তান তারেক রহমান। তার আগে রাত ১২টা ২০ মিনিটের দিকে হাসপাতাল থেকে বের হন মির্জা ফখরুল। মধ্যরাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল।

বিগত বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন খালেদা জিয়া। এ বছর তিনি লন্ডনে উচ্চ চিকিৎসা নিয়েও দেশে ফেরেন।

২০১৮ সালে একটি মামলায় গ্রেফতার হয়েছিলেন খালেদা জিয়া। এরপর ২০২০ সালের ২৫ মার্চে সরকারের বিশেষ বিবেচনায় শর্ত সাপেক্ষ ও ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর রাষ্ট্রপতি তাকে মুক্তি প্রদান করেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম