খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনা এড়াতে পারেন না: রাশেদ খান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:২৩আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:২৩

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দায় কোনওভাবেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন। 

রাশেদ খান বলেন, “বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন। তিনি মৃত্যুবরণ করেছেন। এর দায় কোনভাবেই শেখ হাসিনা এড়াতে পারেন না। আওয়ামী লীগ এমন একটি পাপিষ্ঠ দল। তারা জনগণের ওপরে দমন-পীড়ন করেছে।” 

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ অবৈধভাবে ১৬ বছর ক্ষমতায় থাকতে বেগম খালেদা জিয়াকে শুধুমাত্র তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে তাকে দীর্ঘসময় কারাগারে বন্দি রেখেছিলো। সেখানে মানসিক এবং শারীরিক নির্যাতন করেছে।” 

এই নেতা আরও বলেন, “আমরা দেখেছি একজন সুস্থ নেত্রী কারাগারে গিয়েছিলেন, কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর যখন তিনি মুক্ত হলেন, তখন তাকে হুইলচেয়ারে করে ফিরতে হয়েছে। আমাদের কাছে কোনওভাবে এটি প্রত্যাশিত ছিল না। আমরা যাকে হারিয়েছি, তার মতো মানুষকে আর কখনোই ফিরে পাবো, এটি আমরা মনে করি না।” 

রাশেদ খান বলেন, “পুরো বাংলাদেশের মানুষ আজ শোকাহত। আমরা প্রত্যাশা করেছিলাম যে, তিনি ততদিন পর্যন্ত আমাদের মাঝে বেঁচে থাকবেন, যতদিন না পর্যন্ত খুনি শেখ হাসিনার বিচার হয়। খুনি শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে আছে। দেখেন, তার জন্য কিন্তু বাংলাদেশে কাঁদার মানুষ নেই। কিন্তু আজকে বেগম খালেদা জিয়া বিদায় নিয়েছেন, সারা বাংলাদেশের মানুষ আজকে তার জন্য কাঁদছে। আজকে পুরো বাংলাদেশ স্থবির হয়ে আছে। আজকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে শোক।” 

রাশেদ খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন, “তিনি গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ছিলেন। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করা শিখিয়েছেন। তিনি একজন গৃহিণী থেকে যেভাবে আন্তর্জাতিক মানের একজন নেতায় পরিণত হয়েছিলেন, বিশ্বে এটি বিরল। আমরা এমন নেত্রীকে পেয়ে গর্বিত।” 

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন  রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেত্রী। এই রাজনীতিকের চলে যাওয়ায় রাজনীতির ময়দান হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর। 

/এমকে/এসটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী