খালেদা জিয়ার ৩ আসনে বিকল্প মনোনয়ন জমাদানকারীরাই বিএনপির প্রার্থী: সালাহ উদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ জানুয়ারি ২০২৬, ১৮:২৩আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ২১:৫৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৩টি আসনে তার বিকল্প হিসেবে মনোনয়নপত্র জমাদানকারীরাই দলীয় প্রার্থী হবেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সালাহ উদ্দিন বলেন, যেহেতু বেগম জিয়ার মৃত্যু হয়েছে, তাই স্বাভাবিকভাবেই তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হবে। তার ৩টি আসনে আমাদের বিকল্প প্রার্থী রয়েছেন। তাদের মনোনয়নপত্র বৈধ হলে, আইন অনুযায়ী তারাই হবেন বিএনপি মনোনীত প্রার্থী। 

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নিয়ে নির্বাচন পেছানোরও কোনও বিধান নেই। সাধারণত মনোনয়নপত্রের বৈধতা ও প্রতীক বরাদ্দের পর এমনটি হলে আইনগত জটিলতার কারণে নির্বাচন স্থগিত হতে পারতো। কিন্তু এ মুহূর্তে সে পরিস্থিতি নেই। মনোনয়নপত্র বৈধ হওয়ার আগেই বেগম জিয়ার মৃত্যু হওয়ায় তার মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। এই ক্ষেত্রে যারা বিকল্প প্রার্থী, তাদের মনোনয়নপত্র বৈধ হলেই তারা দলের প্রার্থী হবেন।

সালাহ উদ্দিন আহমেদ বলেন, আমাদের নেতা তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। যত শোকই থাকুক, জাতির স্বার্থে তাকে দৃঢ় থাকতে হবে।

প্রসঙ্গত, বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে দলের প্রার্থী হওয়ার কথা ছিল। তবে তার অসুস্থতার কারণে এসব আসনে দলের বিকল্প প্রার্থী রাখা হয়।

এর মধ্যে ফেনী-১ আসনে রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে বিকল্প প্রার্থী ছিলেন সৈয়দ জাহাঙ্গীর আলম। আইন অনুযায়ী খালেদা জিয়ার মৃত্যুতে এসব আসনে এখন তারাই বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথা।

/এমকে/এমকেএমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী