সপরিবারে যমুনায় তারেক রহমান 

বাংলা ট্রিবিউন  রিপোর্ট  
১৫ জানুয়ারি ২০২৬, ১৯:৫৩আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ২০:০৭

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি সপরিবারে যমুনায় প্রবেশ করেন।

সাক্ষাতের সুনির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও সরকার একে একটি সৌজন্য সাক্ষাৎ হিসেবে অভিহিত করেছে। 

এর আগে বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে দেখা করবেন। তিনি বলেন, “সৌজন্য সাক্ষাতে সাধারণত কোনও নির্ধারিত এজেন্ডা থাকে না। এটি একটি হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ হতে যাচ্ছে।” 

আইন উপদেষ্টা আরও উল্লেখ করেন, সম্প্রতি প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় সরকার যেভাবে সহযোগিতা করেছে, তাতে তারেক রহমান ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মূলত সেই কৃতজ্ঞতাবোধ এবং পারস্পরিক সৌজন্যবোধ থেকেই এই সাক্ষাতের আয়োজন বলে ধারণা করা হচ্ছে।   

/এসও/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম