সিধা পথে রাজনীতি করেন, ধর্মের নামে বিশৃঙ্খলা করবেন না: মির্জা ফখরুল   

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ জানুয়ারি ২০২৬, ১৪:১৮আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৭:৩৭

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা অতীতে বাংলাদেশকে মেনে নেয়নি, তারা এখন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ধর্মের দোহাই দিয়ে ভোট চেয়ে তারা জনগণের সঙ্গে মোনাফেকি করছে। তিনি বলেন, “আমরা সহনশীলতায় বিশ্বাস করি, তাই আপনাদের বলবো সিধা পথে রাজনীতি করেন। ধর্মের নামে বিশৃঙ্খলা করবেন না।” 

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, “একটি পক্ষ বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশত পাওয়া যাবে। তাহলে নামাজ-রোজার আর কী দরকার? আমরা প্রকৃত ধর্মে বিশ্বাস করি। শহীদ জিয়াই সংবিধানে ‘বিসমিল্লাহ’ সংযোজন করেছিলেন। তাই আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে লাভ নেই।” 

বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে চিত্রিত করার চেষ্টার প্রতিবাদ জানিয়ে মহাসচিব বলেন, “সংস্কার বিএনপিরই সন্তান। ২০২২ সালে আমরাই সর্বপ্রথম সংস্কার প্রস্তাব দিয়েছি। সব দলের সাথে আলোচনা করে আমাদের নেতা এ সংক্রান্ত ৩১ দফা প্রস্তাব দিয়েছিলেন। অথচ ঐকমত্য কমিশন অনেক বিষয়ে বেইমানি করেছে। আমরা যা চাইনি, তাও সংস্কারে যুক্ত করা হয়েছে। তারপরও আমরা অনেক কিছু মেনে নিয়েছি।” 

আগামী নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “যাদের তিনটি ভোট নেই, তারা এখন নির্বাচন প্রতিহতের হুমকি দিচ্ছে। এবারের ভোটে প্রমাণ হবে দেশ গণতান্ত্রিক ধারায় থাকবে, নাকি উগ্রবাদীদের হাতে যাবে। আমরা নির্বাচনের দিকে তাকিয়ে আছি। জনগণ ভোট দিলে সরকারে যাবো, না দিলে বিরোধী দলে থাকবো।”  

শহীদ জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, জিয়াউর রহমান আমাদের জাতীয়তা ও ভূখণ্ডের পরিচয় দিয়েছেন। তার অবর্তমানে বেগম খালেদা জিয়া এবং এখন তারেক রহমান সেই পতাকা ধরে রেখেছেন। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “অনেকে বলেছিলেন অসংখ্য লাশ পড়বে। তখন আমরা হাসপাতালে গিয়ে বেগম খালেদা জিয়াকে বলেছিলাম একটি বাণী দিতে। তার বাণীতে সব পরিস্থিতি স্বাভাবিক হয়।” 

গত ১৫ বছরে অনেক কষ্ট, যন্ত্রণা ও ত্যাগ পাড়ি দিয়ে আমরা এই পর্যায়ে এসেছি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমরা আশা করি আগামী নির্বাচনে জয়ী হয়ে একটি নতুন বাংলাদেশ গঠন করবো।” 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা।

/এমকে/এসটি/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি