বিএনপি নেতা হাসান হত্যাকাণ্ড সুপরিকল্পিত, দাবি মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৬, ২১:৪০ আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ২১:৪০

কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “জাতীয়তাবাদী শক্তির বলিষ্ঠ সৈনিক হওয়ার কারণেই তাকে টার্গেট করা হয়েছিলো। যার ফলশ্রুতিতে দুষ্কৃতিকারীরা দু’দিন আগে তাকে গুলি করে এবং আজ তার মৃত্যু হয়। এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।”

শনিবার (২৪ জানুয়ারি) হাসান হত্যা সংক্রান্ত এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন মির্জা ফখরুল। বিবৃতিতে হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করেন তিনি। পাশাপাশি হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।
 
গত ২২ জানুয়ারি রাতে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে একদল দুষ্কৃতকারী হাসানকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত তিনি। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকাল ৪টায় রাজধানীর হলি ফ্যামেলি হাসপাতালে তার মৃত্যু হয়।
 
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “হাসানের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। শহিদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে গভীরভাবে বিশ্বাসী হাসান গণতান্ত্রিক প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশ নেন। তার মৃত্যুতে বিএনপির যে ক্ষতি হলো তা সহজে পূরণ হওয়ার নয়।”
 
মির্জা ফখরুল বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দেশকে অস্থিতিশীল করার এটি নিঃসন্দেহে একটি সুদূরপ্রসারী মাস্টারপ্ল্যান। সরকার আইনশৃঙ্খলার উন্নতিতে তৎপরতা দেখাতে পারছে না বলেই খুন-জখমের মতো রক্তাক্ত পরিস্থিতির অবসান হচ্ছে না।”

/এমকে/এবিএম/
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯০
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি