নির্বাচনে ধর্মীয় অনুভূতির ব্যবহার আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ জানুয়ারি ২০২৬, ১৩:২৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৩:২৮

নির্বাচনি প্রচারণায় ধর্মীয় অনুভূতির অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট কিছু রাজনৈতিক দল প্রতীককে জয়ী করাকে ‘ঈমানী দায়িত্ব’ হিসেবে প্রচার করছে, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন এসব কথা বলেন। 

ড. মাহদী আমিন অভিযোগ করেন, একটি দল থেকে যেসব এনআইডি সংগ্রহ করা হয়ে গেছে, সেগুলো ব্যবহার করে আর্থিক সুবিধার প্রলোভন দেয়া হতে পারে ভোটারদের। এই বিষয়ে ইসিকে সতর্ক হতে হবে। তিনি আরও বলেন, “নির্বাচনি ইতিহাসের দিকে তাকালে ছোটোখাটো অনেক ঘটনা হয়ে থাকে। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। বিএনপি কোনও ধরনের সহিংস কর্মকাণ্ড সমর্থন করে না। আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন চাই।” 

এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা সম্পর্কে তথ্য তুলে ধরে মাহদী আমিন জানান, ২৯২টি আসনে ধানের শীষের প্রার্থীরা লড়ছেন। তাদের মধ্যে ৮৫ জনেরই ইতোপূর্বে সংসদ সদস্য হিসেবে জনগণের জন্য কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্যে ১৯ জন ইতোপূর্বে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। প্রার্থীদের রাষ্ট্র পরিচালনার এই অতীত অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততা গণমানুষের দল বিএনপিকে একটি ভিন্ন উচ্চতায় রেখেছে। শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও বিএনপি মনোনীত প্রার্থীদের স্বকীয়তা রয়েছে এবং ২৩৭ জন ন্যূনতম স্নাতক সম্পন্ন করেছেন। 

তিনি বলেন, বিএনপি আসন্ন নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক তথা ১০ জন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, যা নারীর ক্ষমতায়নে আমাদের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। এ সংখ্যা আগামী দিনে আরও বাড়বে বলেও তিনি জানান। 

নারী প্রার্থীদের বিষয়ে তিনি আরও বলেন, “দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী হওয়া সত্ত্বেও, একজন নারীকেও মনোনয়ন দেয়নি এমন রাজনৈতিক দলও রয়েছে। যা হতাশাজনক ও দুঃখজনক।” 

বিগত ফ্যাসিস্ট আমলে সবচেয়ে বেশি গুম, খুন, নিপীড়ন, নির্যাতন, হামলা ও মামলার শিকার হয়েছে বিএনপি। স্বাভাবিকভাবেই বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্যে ফ্যাসিস্ট কর্তৃক নির্যাতিতদের আধিক্য রয়েছে ল্বলেও জানান মাহদী আমিন। 

নির্বাচনসহ যেকোনও অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী রাষ্ট্রগুলো সরাসরি হস্তক্ষেপ করবে না বলে প্রত্যাশা ব্যক্ত করেন ড. মাহদী আমিন। তিনি পুনর্ব্যক্ত করেন যে, বিএনপি একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট চায়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলসহ অন্যান্য নেতারা। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী