নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘মানসিক চিকিৎসা প্রয়োজন’: ইশরাক হোসেন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ জানুয়ারি ২০২৬, ১৮:০৫ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৮:৩৭

ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘মানসিক বিকারগ্রস্ত’ উল্লেখ করে তার ‘মানসিক চিকিৎসা প্রয়োজন’ বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর সূত্রাপুর এলাকায় নির্বাচনি গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। 

রবিবার (২৫ জানুয়ারি) পুরান ঢাকার ধূপখোলা মাঠে এক নির্বাচনি জনসভায় এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ইঙ্গিত করে ‘চাঁদাবাজ এবং জমিদারদের’ বিরুদ্ধে রায় দেওয়ার আহ্বান জানান। তার এই বক্তব্যকে ‘কুরুচিপূর্ণ’ বলে অভিহিত করেছেন ইশরাক হোসেন। 

নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতি ইঙ্গিত করে ইশরাক হোসেন বলেন, “এই ধরনের বক্তব্য মানসিক বিকারগ্রস্ততার পরিচয় দেয়। তার চিকিৎসা প্রয়োজন। রাজনৈতিক সৌহার্দ কীভাবে বজায় রাখতে হয় এবং প্রতিপক্ষের সঙ্গে কী ধরনের ভাষা ব্যবহার করা উচিত, তাকে তা শেখানো দরকার।” 

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি সকল শক্তির উৎস জনগণ। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের রায় দেবে। কিন্তু নির্বাচনের মাঠে এ ধরনের বেফাঁস ও কুরুচিপূর্ণ মন্তব্য ভোটারদের মধ্যে অস্বস্তি তৈরি করছে।” 

ধানের শীষের এই প্রার্থী আল্টিমেটাম দিয়ে বলেন, “যিনি এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তাকে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে তার নিজ দলের (এনসিপি) উচিত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে তাকে দল থেকে বহিষ্কার করা এবং তার প্রার্থিতা বাতিল করা।”

নির্বাচনি পরিবেশ প্রসঙ্গে ইশরাক বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এই ধরনের বক্তব্য শান্তি বিনষ্ট করতে পারে। তিনি সবাইকে শান্তিপূর্ণ ও সৌহার্দপূর্ণ পরিবেশে প্রচার চালিয়ে যাওয়ার আহ্বান জানান। 

/এএইচএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে সংস্কার পরিষদ গঠনের দাবি এনসিপির
জুলাই জাতীয় সনদ: এক বছরে অগ্রগতি কতটুকু
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত