এই বিজয় বাংলাদেশের বিজয়: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭

ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিপুল ভোটে জয় লাভ করার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল লিখেছেন, সর্ব শক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়। স্মরণ করছি, ১৯৭১ এর লাখো শহীদদের। আমি স্মরণ করছি, শহীদ প্রেসিডেন্ট জিয়া ও বেগম খালেদা জিয়াকে। স্মরণ করছি, ইলিয়াস আলী, সুমন এবং হাজারো নেতাকর্মীকে; যারা আজ আমাদের মাঝে নেই। স্মরণ করছি, জুলাই শহীদদের। যাদের ত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ।

তিনি আরও বলেন, দলের চেয়ারপারসন তারেক রহমান, আমার দলের নেতাকর্মী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসি ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনগণকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমার পরিবারকে জানাই আন্তরিক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ জানাই ইন্টেরিম সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনীকে।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সব ধরনের বিজয় মিছিল থেকে বিরত থাকার অনুরোধ করা যাচ্ছে। পরিবর্তে জুমার নামাজের পর নিজ নিজ এলাকায় দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানানো হলো।

জয়ের পর বিএনপির এই বর্ষীয়ান নেতা আরও বলেন, দায়িত্ব অনেক বেড়ে গেলো। আমার জন্য দোয়া করবেন; যাতে প্রতিশ্রুতি রক্ষা করতে পারি এবং আপনাদের জন্য কাজ করতে পারি।

উল্লেখ্য, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বেসরকারি ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে আছে বিএনপি।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম