‘প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ মার্চ ২০২৬, ২১:১১আপডেট : ০৯ মার্চ ২০২৬, ২১:১১

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম বলেছেন, বিদ্যুৎ জ্বালানিসহ যেকোনও খরচের ক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদেরকে সেই আহ্বানে সাড়া দিয়ে সাশ্রয়ী হতে হবে। 

সোমবার (৯ মার্চ) রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল আয়োজিত জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

ডা. রফিক বলেন, “বাংলাদেশের আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার ভিত তৈরি করে দিয়েছিলেন  জিয়াউর রহমান এবং তার ধারাবাহিকতা রক্ষা করেন বেগম খালেদা জিয়া। এই যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয়। আজ হৃদপিণ্ডের জটিল সব চিকিৎসা সম্ভব হচ্ছে দেশে। এমন অনেক উদাহরণ তৈরি করেছেন তারা।” 

ছাত্রদল মেধাবীদের সংগঠন উল্লেখ করে তিনি বলেন, “বিগত আন্দোলন সংগ্রামে ছাত্রদলের বিভিন্ন মেডিক্যালের ইউনিট প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে। পাশাপাশি তারা অ্যাকাডেমিকভাবেও সফল হয়েছেন।” 

বেসরকারি মেডিক্যাল কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. ওমর খৈয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাবের সহসভাপতি অধ্যাপক ডা. শাকুর খান, অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, ডা. তৌহিদ উল ইসলাম জন, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. নুরুজ্জামান খসরু, ঢামেকসুর সাবেক জিএস ডা. মাহমুদুর রহমান নোমান, যুবদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, বেসরকারি মেডিক্যাল কলেজ ছাত্রদলের সহসভাপতি ডা. ইমরান হাফিজ, বেসরকারি মেডিক্যাল কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম তুষারসহ আনোয়ার খান মেডিক্যাল ও বিভিন্ন মেডিক্যালের বর্তমান ও সাবেক ছাত্রদলের নেতারা। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী