যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় ‘নতুন জীবন’ পাচ্ছে হিজবুল্লাহ: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক 
২৪ জুন ২০২৬, ১১:১৪ আপডেট : ২৪ জুন ২০২৬, ১১:১৪

গত এপ্রিলে ওয়াশিংটন ডিসিতে যখন লেবাননের সঙ্গে প্রথম আলোচনা শুরু হয়েছিল, তখন ইসরায়েলের ধারণা ছিল ইরান দুর্বল হয়ে পড়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ইসরায়েলের ভেতরে এখন এই অনুভূতি জোরালো হচ্ছে যে হিজবুল্লাহ এর মাধ্যমে এক নতুন জীবন ফিরে পাচ্ছে। 

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়াচিয়েল লাইটার লেবাননের সঙ্গে চলমান পঞ্চম দফার এই আলোচনাকে একটি ট্রেন ক্র্যাশ বা চরম বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, শুরুর দিকে আলোচনাটি একটি যৌথ লক্ষ্যের দিকেই যাচ্ছিল, যা ছিল ইরান-মুক্ত লেবানন গঠন, লেবাননের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা এবং হিজবুল্লাহর বিলুপ্তি।

তবে রাষ্ট্রদূত এখন জানিয়েছেন, তেমন কিছুই ঘটছে না।

ইসরায়েলিরা এখন মূলত একটি বিষয়ের ওপরই জোর দিচ্ছে, আর তা হলো যতদিন হিজবুল্লাহ তাদের জনবসতির জন্য হুমকি হয়ে থাকবে, ততদিন তারা দক্ষিণ লেবাননের তথাকথিত নিরাপত্তা অঞ্চল ছেড়ে যাবে না। একই সঙ্গে তারা চায় লেবানন সরকার ও দেশটির সেনাবাহিনী ওই অঞ্চলের দায়িত্ব নিক এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করুক।

এদিকে, হিজবুল্লাহর ওপর হামলা বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েল এখন প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। ইসরায়েলের ভেতরে এখন এমন একটি আবহ তৈরি হয়েছে যে তাদের হাত বেঁধে দেওয়া হয়েছে এবং তাদের সামরিক অভিযানগুলোকে সীমিত করে কেবল প্রতিরক্ষামূলক অভিযানের মধ্যে আটকে রাখা হয়েছে।

এই পরিস্থিতির কারণে ইসরায়েলের অভ্যন্তরে তীব্র হতাশা দেখা দিয়েছে। দক্ষিণ লেবাননে কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়া এবং ওয়াশিংটনের সঙ্গে তৈরি হওয়া বর্তমান দূরত্বের জন্য অনেকেই এখন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তীব্র সমালোচনা করছেন।

সূত্র: আল জাজিরা

/এএস/ 
টাইমলাইন: লেবানন-ইসরায়েল সংঘাত
২৪ জুন ২০২৬, ১১:১৪
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় ‘নতুন জীবন’ পাচ্ছে হিজবুল্লাহ: ইসরায়েল
১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৪
০৭ নভেম্বর ২০২৪, ১৫:১৭
১৩ অক্টোবর ২০২৪, ২০:২৮
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির