জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২৬, ১৫:১৬আপডেট : ০৪ মে ২০২৬, ১৫:৩৩

সংরক্ষিত নারী আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তারা ফুল দিয়ে সম্মান জানান এবং দোয়া-মোনাজাতে অংশ নেন।

এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থেকে তাদের নেতৃত্ব দেন। তিনি নতুন সদস্যদের সঙ্গে নিয়ে মাজার প্রাঙ্গণে গিয়ে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন।

বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপিদের উদ্দেশে আশা ব্যক্ত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘সংসদ সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়ে এসেছেন, তারা দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রত্যাশা।’’

এ সময় উপস্থিত ছিলেন সংসদের সরকার দলীয় হুইপ নূরুল ইসলাম মনিসহ সংরক্ষিত আসনে দলের নারী সংসদ সদস্যরা।

এর আগে রবিবার (৩ মে) রাত ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথ পাঠ করান।

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
ঋণনির্ভর প্রস্তাবিত বাজেট গরিব হয়রানির: সংসদে সালাউদ্দিন আইয়ুবী
বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই
বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ট্যাক্সের বাইরে রাখার প্রস্তাব সরকার দলীয় এমপির
সর্বশেষ খবর
দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কতটি লোকসংখ্যা কত, জানালেন মন্ত্রী 
দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কতটি লোকসংখ্যা কত, জানালেন মন্ত্রী 
আমের মৌসুমে রাজশাহী অঞ্চলে শনিবারও ব্যাংক খোলা
আমের মৌসুমে রাজশাহী অঞ্চলে শনিবারও ব্যাংক খোলা
বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ঋণনির্ভর প্রস্তাবিত বাজেট গরিব হয়রানির: সংসদে সালাউদ্দিন আইয়ুবী
ঋণনির্ভর প্রস্তাবিত বাজেট গরিব হয়রানির: সংসদে সালাউদ্দিন আইয়ুবী
সর্বাধিক পঠিত
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল