চীনকে ‘ধন্যবাদ জানাতে’ নৈশভোজের আয়োজন বিএনপির 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৬, ১৬:৩৬আপডেট : ০৮ মে ২০২৬, ১৭:৫৭

চীনকে ধন্যবাদ জানাতে নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (৭ মে) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নৈশভোজের আয়োজন করেন।

অনুষ্ঠানে বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চীন দূতাবাস জানায়, বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সাম্প্রতিক চীন সফর উপলক্ষে এই নৈশভোজের আয়োজন করা হয়েছে। 

এ সময় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সফরের সফলতার জন্য প্রতিনিধিদলকে অভিনন্দন জানান এবং বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার, প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময়, বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার উন্নয়ন এবং চিরাচরিত বন্ধুত্বকে এগিয়ে নেওয়া, বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার উচ্চমানের উন্নয়ন এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারত্ব এগিয়ে নিতে আগ্রহী চীন।
 
বিএনপি মহাসচিব এবং  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনা আয়োজকদের উষ্ণ ও সুচিন্তিত আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সফরের ফলাফলের ভূয়সী প্রশংসা করেন তিনি। 

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনা পক্ষের উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, চীন বাংলাদেশের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য বন্ধু। সম্পর্ক আরও উন্নয়ন, পারস্পরিক বিনিময় বৃদ্ধি এবং চীনের উন্নয়ন অভিজ্ঞতা থেকে শেখার মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও এগিয়ে নিতে আগ্রহী বিএনপি।

/এসও/এমএএল/এমওএফ/
সম্পর্কিত
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি