‘শেখ হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৩ জুন ২০২৬, ১৭:৩১আপডেট : ২৩ জুন ২০২৬, ১৮:০৯

‘শেখ হাসিনা আবারও যদি ফিরে আসে, যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা কালো করে ছাড়বে’—এমন মন্তব্য করেছেন সংরক্ষিত মহিলা আসনের বিএনপি’র সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৩তম দিন মঙ্গলবার (২৩ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, এই সরকারের চার মাস। বিরোধী দল বলছে আরেকটি আন্দোলনের জন্য প্রস্তুত হতে। আমি ওনাদের বলতে চাই, আপনারা আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন, তাকে সহযোগিতা করুন। আপনাদের অনৈক্যের কারণে আবারও যদি দানব হাসিনা—আল্লাহ না করুক, আল্লাহ না করুক—ফিরে আসে, যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা কালো করে ছাড়বে।

রেহানা আক্তার রানু আরও বলেন, কিছুদিন আগে ‘আয়নাঘর’ দেখেছি, সেখানে একটি চেয়ার দেখেছি। ওই চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো। আমার দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দিতে হবে।

প্রস্তাবিত বাজেট নিয়ে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর ছাড় দেওয়া হয়েছে। বাজারে কিছুটা স্বস্তি এসেছে। তবে ব্যবসায়ীরা একবার দাম বাড়ালে আর কমাতে চায় না। তাই বাজার মনিটরিং জোরদার করার দাবি জানাচ্ছি।

ব্যাংক খাত নিয়ে তিনি বলেন, ব্যাংকের টাকা লুটপাটকারীদের শাস্তি দিতে হবে। যারা গ্রাহকের টাকা বিদেশে নিয়ে গেছে, তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে টাকা ফেরত দিতে হবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে ফেনীর ১১ জন প্রাণ দিয়েছে। তাদের পরিবার বিচার না পাওয়ার অভিযোগ করছে। এ বিষয়ে সংসদে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

এছাড়া স্বাস্থ্য, শিক্ষা, গ্যাস সংযোগ, ফেনীতে মেডিক্যাল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়ন দাবিও তুলে ধরেন এই সংসদ সদস্য।

/এএইচএস/এম/  
সম্পর্কিত
সংসদে তিন প্রশ্ন মাসুদের, জবাবে স্পিকার যা বললেন
শরীয়তপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর
নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী
সর্বশেষ খবর
পুলিশ হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর পর ডিবির ওসি প্রত্যাহার
পুলিশ হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর পর ডিবির ওসি প্রত্যাহার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের বৈঠকে কী আলোচনা হলো
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের বৈঠকে কী আলোচনা হলো
মার্কিন গোয়েন্দা সংস্থায় ট্রাম্প প্রশাসনের গণছাঁটাই
মার্কিন গোয়েন্দা সংস্থায় ট্রাম্প প্রশাসনের গণছাঁটাই
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সর্বাধিক পঠিত
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন