জুলাই আন্দোলনের ‘নায়ক’ কে? সংসদে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি বক্তব্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৮ জুন ২০২৬, ১৭:২৩আপডেট : ২৮ জুন ২০২৬, ১৯:২৭

২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের নেতা ও ‘মাস্টারমাইন্ড’ কে—এই প্রশ্নে জাতীয় সংসদে পাল্টাপাল্টি বক্তব্য তুলে ধরেছেন সরকারি দল বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আন্দোলনের নায়ক বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। অপরদিকে জামায়াত বলেছে, এ আন্দোলনের একক কোনও মাস্টারমাইন্ড নেই; এর কৃতিত্ব বাংলাদেশের জনগণ ও তরুণদের।

রবিবার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম কার্যদিবসে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিতে গিয়ে বিষয়টি নিয়ে দুই দফা বিতর্ক হয়।

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত তার বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে তারেক রহমান দূর থেকে কার্যকর নেতৃত্ব দিয়েছেন। বিরোধীদলীয় নেতার আগের বক্তব্য উদ্ধৃত করে তিনি দাবি করেন, তারেক রহমানই আন্দোলনের প্রধান নায়ক।

এরপর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ বক্তব্যের বিরোধিতা করেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের কোনও একক মাস্টারমাইন্ড নেই। তার ভাষায়, এই অভ্যুত্থানের কৃতিত্ব বাংলাদেশের ১৮ কোটি মানুষ ও দেশের যুবসমাজের।

দুপুরের বিরতির পর অধিবেশন পুনরায় শুরু হলে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক বিষয়টি আবারও উত্থাপন করেন। তিনি বলেন, ডা. শফিকুর রহমান নিজেই অতীতে এক অনুষ্ঠানে তারেক রহমানকে জুলাই আন্দোলনের ‘মহানায়ক’ হিসেবে উল্লেখ করেছিলেন। তাই প্রতিমন্ত্রী মিল্লাতের বক্তব্য সঠিক এবং তা সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত হওয়া উচিত।

জবাবে ডা. শফিকুর রহমান বলেন, তিনি যে বক্তব্য দিয়েছিলেন, সেটি ২০২৪ সালের আগস্টের পর নয়; তারও আগে একটি ইফতার মাহফিলে দেওয়া হয়েছিল। তিনি বলেন, ৫ আগস্টের পর পরিস্থিতি বদলে যায় এবং তখন যাদের ভূমিকা ছিল, তাদের যথাযথ স্বীকৃতি দেওয়া উচিত।

তিনি আরও বলেন, ড. ইউনূস বিদেশ সফরে একজনকে আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করলে তিনিই প্রথম এর প্রতিবাদ করেছিলেন। তিনি বলেন, আগেও বলেছি, এখনও বলছি—এই আন্দোলনের একক কোনও মাস্টারমাইন্ড নেই।

এর আগে সকালে বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তারেক রহমানের নেতৃত্বেই গণঅভ্যুত্থান সফল হয়েছে এবং সে কারণেই তিনি আন্দোলনের প্রধান নায়ক বলে মনে করেন। তার বক্তব্যের পরই বিষয়টি নিয়ে সংসদে তর্ক-বিতর্ক শুরু হয়।

/এসএমএ/এম/এমওএফ/
সম্পর্কিত
কওমি ছাত্রদের আপত্তি: কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই হলো কলেজের কনসার্ট
ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো জামায়াত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
সর্বশেষ খবর
ঘটনার পর ২৪ ঘণ্টা ইতালি পুলিশ আমাকে নিরাপত্তা দিয়েছে: বাঁধন
ঘটনার পর ২৪ ঘণ্টা ইতালি পুলিশ আমাকে নিরাপত্তা দিয়েছে: বাঁধন
রূপপুর থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর, ভিয়েনায় বাংলাদেশ-রোসাটম বৈঠক
রূপপুর থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর, ভিয়েনায় বাংলাদেশ-রোসাটম বৈঠক
এককেন্দ্রিক বিশ্বব্যবস্থাকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে ব্রিকস?
এককেন্দ্রিক বিশ্বব্যবস্থাকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে ব্রিকস?
ডাকসুর সংগ্রহশালায় ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা
ডাকসুর সংগ্রহশালায় ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর