মানবিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২০ জুলাই ২০২৬, ০০:২৬আপডেট : ২০ জুলাই ২০২৬, ০০:২৬

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণদের মাদক নয়, খেলাধুলায় মনোযোগী হতে হবে। কারণ একটি সুস্থ, মানবিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই।

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে রাজধানীতে আয়োজিত ব্যতিক্রমধর্মী ক্রীড়া ও বিনোদনমূলক অনুষ্ঠান ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রবিবার (১৯ জুলাই) সকাল থেকে জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে ফুটবল, বিনোদন ও সামাজিক অন্তর্ভুক্তির সমন্বয় দেখা যায়।

ভ্যালেরিয়ন এআরসি লিমিটেড ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘আহ্বান’-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণে বিশেষ ফুটবল টুর্নামেন্ট।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, তরুণ সমাজকে মাদক ও সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে।

এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে মূলধারার ক্রীড়ায় সম্পৃক্ত করার উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং সবাইকে সমানভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) চ্যাম্পিয়ন হয়। রানারআপ হয় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বিভাগ—উভয় বিভাগের চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুল তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি দলকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। তার এ ঘোষণায় উপস্থিত খেলোয়াড়, শিক্ষার্থী ও দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

আয়োজকদের ভাষ্য, খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি, অন্তর্ভুক্তি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’-এর আয়োজন করা হয়েছে।

/এমকে/এম/
সম্পর্কিত
চামড়া শিল্পের প্রসারে সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে: রিজভী
রুমিন ফারহানার দুই কর্মী দলের সাবেক দুই নেতাকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা
চুরি হওয়া গরু মিললো বিএনপি নেতার গোয়ালঘরে, শোকজ করলো দল
সর্বশেষ খবর
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
বর্তমান ইসির অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা পরওয়ারের
বর্তমান ইসির অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা পরওয়ারের
দুই কোটি ডলারও বিক্রি করতে পারলো না বাংলাদেশ ব্যাংক
দুই কোটি ডলারও বিক্রি করতে পারলো না বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার