শেখ হাসিনা অন্য ফ্যাসিস্টদের ছাড়িয়ে গেছেন: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৬, ১৭:৩৮আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৭:৩৮

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বিশ্বের ফ্যাসিস্টদের সঙ্গে শেখ হাসিনার তুলনা চলে না। অন্য ফ্যাসিস্টদেরও তিনি ছাড়িয়ে গেছেন।

রবিবার (১৬ আগস্ট) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত ‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

রিজভী বলেন, জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন শিক্ষার্থীরা। প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল। তাদের সঙ্গে সাধারণ মানুষও আন্দোলনে যুক্ত হয়েছিলেন। শিক্ষার্থীদের পাশাপাশি শ্রমিক, রিকশাচালক, হোটেলের বাবুর্চি ও গণমাধ্যমকর্মীরাও নিহত হয়েছেন।

তিনি বলেন, ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের নেতৃত্বে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে এসেছিল। দুঃশাসনের বিরুদ্ধে মানুষ সবসময় শুরুতেই প্রতিবাদে নামে না; পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তবে বাংলাদেশের মানুষের মধ্যে দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অদম্য শক্তি রয়েছে।

বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময়ে দুঃশাসনের বিরুদ্ধে মানুষের প্রতিরোধের কথা উল্লেখ করে রিজভী বলেন, এ দেশের মানুষ কখনও দুঃশাসন মেনে নেয়নি। বিভিন্ন সময়ে তারা অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

ব্রিটিশ শাসনের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ একসময় অত্যন্ত সমৃদ্ধ অঞ্চল ছিল। এ কারণে ব্রিটিশদের এ অঞ্চলের প্রতি আকর্ষণ তৈরি হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে এসে ধীরে ধীরে এখানে আধিপত্য বিস্তার করে।

সিরাজউদ্দৌলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেকে সিরাজউদ্দৌলাকে দুর্বলচিত্তের মানুষ হিসেবে উল্লেখ করেন। অথচ তিনি দুইবার ইংরেজদের পরাজিত করে কলকাতা পুনর্দখল করেছিলেন। পরে অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও চক্রান্তের কারণে পরিস্থিতির পরিবর্তন ঘটে।

রিজভী বলেন, ক্ষমতায় থাকার জন্য যারা দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিয়েছে, তা দেশের মানুষ মেনে নেয়নি। বিএনপি ও দলের চেয়ারপারসন খালেদা জিয়া সেই প্রতিবাদের ধারা অব্যাহত রেখেছেন। সাহসী নেতৃত্বের মাধ্যমে তিনি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন।

খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা তুলে ধরে তিনি বলেন, সুখে-দুঃখে ও সংকটে তিনি সবকিছু ধারণ করে এগিয়ে গেছেন। প্রতিটি মুহূর্তে গণতন্ত্র ও স্বাধীনতার প্রত্যয় নিয়ে তিনি কাজ করেছেন।

রিজভীর অভিযোগ, আধিপত্যকামী বিভিন্ন শক্তি খালেদা জিয়ার এই অবস্থান মেনে নেয়নি। এ কারণে তাকে কারাবন্দি করা হয়েছে এবং বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, সুস্থ অবস্থায় কারাগারে যাওয়া একজন মানুষ হুইলচেয়ারে করে বেরিয়ে এসেছেন। গুম, খুন ও রিমান্ডের নামে নির্যাতনসহ নানা ধরনের নিপীড়ন চালানো হয়েছে।

শেখ হাসিনার শাসনামল নিয়ে বক্তব্যের একপর্যায়ে রিজভী বলেন, ফ্যাসিস্টদের মধ্যে শেখ হাসিনার সঙ্গে পৃথিবীর কারও তুলনা হয় না। অন্য ফ্যাসিস্টদেরও ছাড়িয়ে গেছেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান।

এ ছাড়া বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।

/এমকে/এম/
সম্পর্কিত
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ‘ব্রেইল কোরআন’ বিতরণ ছাত্রদলের
কাটছে না গ্যাস সংকট, বাড়ছে ভোগান্তি
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১১, শীর্ষে মিরপুর
সর্বশেষ খবর
হাম ও উপসর্গে মৃত্যু ৯০০ ছাড়ালো
হাম ও উপসর্গে মৃত্যু ৯০০ ছাড়ালো
নিয়োগের ১৭ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল করিমের পদত্যাগ
নিয়োগের ১৭ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল করিমের পদত্যাগ
মিসরের অন্য রূপের খোঁজে যেতে পারেন নীলনদের তীরের আসওয়ানে
মিসরের অন্য রূপের খোঁজে যেতে পারেন নীলনদের তীরের আসওয়ানে
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন কার্যালয় পরিদর্শনে থাইল্যান্ডের রাষ্ট্রদূত
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন কার্যালয় পরিদর্শনে থাইল্যান্ডের রাষ্ট্রদূত
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
এই ৫ বছরে সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা
এই ৫ বছরে সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা
প্রধানমন্ত্রী আসবেন, তাই বালুচাপা দেওয়া হলো ২০ বছরের ময়লার ভাগাড়
প্রধানমন্ত্রী আসবেন, তাই বালুচাপা দেওয়া হলো ২০ বছরের ময়লার ভাগাড়