শেখ হাসিনা রাজনীতিতে লাশের সংস্কৃতি চালু করেছিলেন: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৮ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৮

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, রাজনীতিতে লাশের সংস্কৃতি চালু করেছিলেন শেখ হাসিনা। আর গণতন্ত্রের মুক্তির জন্য গোটা জাতিকে প্রস্তুত করেছেন তারেক রহমান। এর বহিঃপ্রকাশ ঘটেছে ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে রিজভী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও নারীদের ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। টেলিভিশনে শুনি, এসবের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। তবে আমরা বলবো, জনগণকে ক্ষমতায়নের যে কর্মসূচি, এটাকে ব্যর্থ করা যাবে না।

তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু হচ্ছে। এতে করে আবারও বাংলাদেশিরা সেখানে যাওয়ার সুযোগ পাবেন। জনগণের ক্ষমতায়ন ও তাদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিএনপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষ উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

/এমকে/এম/
সম্পর্কিত
‘অন্য যেকোনও সময়ের চেয়ে হিন্দুরা এখন বেশি সুখে-শান্তিতে আছেন’
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
সর্বশেষ খবর
কক্সবাজারে রিসোর্টে আগুন, মৃত্যুর নিশ্চিত তথ্য নেই পুলিশের কাছে
কক্সবাজারে রিসোর্টে আগুন, মৃত্যুর নিশ্চিত তথ্য নেই পুলিশের কাছে
ডিমের দামে পরিবর্তন, স্বস্তি নেই সবজিতে  
ডিমের দামে পরিবর্তন, স্বস্তি নেই সবজিতে  
সাংবাদিককে হত্যায় ছোড়া হয় ৬ রাউন্ড গুলি,  ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের
সাংবাদিককে হত্যায় ছোড়া হয় ৬ রাউন্ড গুলি, ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের
ভিসার সময়সীমা নিয়ে মার্কিন দূতাবাসের কঠোর বার্তা  
ভিসার সময়সীমা নিয়ে মার্কিন দূতাবাসের কঠোর বার্তা  
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক