আমাদের চিকিৎসকদের দক্ষতা নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ আছে: মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৬, ১৩:২৮ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৩:৩৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, অতীতে চিকিৎসকরা রাজনীতির শিকার হয়েছেন। এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। অথচ আমাদের চিকিৎসকদের দক্ষতা নিয়ে গর্ব করার মতো যথেষ্ট কারণ রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, অতীতে রাজনৈতিক কারণে অনেক মেধাবী ও যোগ্য চিকিৎসক তাদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগানোর সুযোগ পাননি। আমরা মনে করি, বাংলাদেশের চিকিৎসকরা বিশ্বের অন্য কোনও দেশের চিকিৎসকদের চেয়ে পিছিয়ে নেই। তবে দেশের বিপুল জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনও পর্যাপ্ত নয়। এ জন্য দেশে আরও চিকিৎসক তৈরি করতে হবে; যাতে চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয়।

তিনি জানান, এ বিষয়ে সরকার নানা পরিকল্পনা হাতে নিয়েছে।

এ সময় ফিজিক্যাল মেডিসিনের ইউনিটগুলোকে কার্যকর ও এর সামর্থ্যকে আরও বাড়ানোর চেষ্টার ওপর গুরুত্বারোপ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এর প্রচারণার ওপর জোর দেন।

/এমকে/আরকে/
সম্পর্কিত
ব্যবসায়ীকে আটকে ১২ লাখ টাকা চাঁদা দাবি, ৩ লাখ আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
মাদক প্রতিরোধের কাজ শুরু করতে হবে পরিবার থেকেই: ইশরাক হোসেন
সর্বশেষ খবর
দুবার পালানোর চেষ্টা করা ‘পলাতক রানি’ বাঘিনীকে যেখানে রাখা হলো
দুবার পালানোর চেষ্টা করা ‘পলাতক রানি’ বাঘিনীকে যেখানে রাখা হলো
‘উইকেড’ ও ‘এ ক্রিসমাস ক্যারল’ মঞ্চায়নে মাতলো স্কলাসটিকা
‘উইকেড’ ও ‘এ ক্রিসমাস ক্যারল’ মঞ্চায়নে মাতলো স্কলাসটিকা
‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি কামাল পুলিশ হেফাজতে
‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি কামাল পুলিশ হেফাজতে
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড