কওমি স্বীকৃতি বাস্তবায়নে জামায়াতের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৭, ২০:০৮আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ২০:০৮

কওমি স্বীকৃতি বাস্তবায়নে জামায়াতের আহ্বান কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি সুষ্ঠুভাবে ও স্বল্পতম সময়ে বাস্তবায়নে যাবতীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে চারদলীয় জোট সরকারের আমলে কওমি মাদ্রাসা শিক্ষার স্বীকৃতি প্রদানের জন্য জামায়াতের অন্যতম শীর্ষ নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী উদ্যোগ নিয়েছিলেন বলেও দাবি করা হচ্ছে দলটির এক বিবৃতিতে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান গণমাধ্যমে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি নিয়ে বিবৃতি প্রদান করেন। এতে বলা হয়, ‘কওমি মাদ্রাসার আলেমরা তাদের সনদের স্বীকৃতি পেতে দীর্ঘদিন আন্দোলন করছেন। চারদলীয় জোট সরকারের আমলে কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সরকারি স্বীকৃতি প্রদানের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে জাতীয় সংসদে উত্থাপন করেন জামায়াতের অন্যতম শীর্ষ নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী। ২০০৬ সালের ২৯ আগস্ট প্রজ্ঞাপন জারি করে কওমি মাদ্রাসাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু মেয়াদের শেষের দিকে এই স্বীকৃতি প্রদান করায় চারদলীয় জোট সরকার তা বাস্তবায়ন করে যেতে পারেনি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সরকারের পক্ষ থেকে স্বীকৃতি প্রদান কওমি মাদ্রাসার আলেমদের দীর্ঘদিনের ন্যায্য দাবি। গত ১১ এপ্রিল কওমি মাদ্রাসার শীর্ষস্থানীয় ও বিশিষ্ট আলেম-ওলামাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আয়োজিত এক বৈঠক শেষে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে সরকারি স্বীকৃতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। দেশবাসী দেখতে চায়— সরকার কোনোরকম রাজনৈতিক কূটকৌশল ছাড়াই কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে স্বচ্ছ ও সফলভাবে বাস্তবায়ন করা হয় কিনা।’

সরকারের এই স্বীকৃতির বিষয়ে কোনও দীর্ঘসূত্রিতা কিংবা অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ দেশবাসী মেনে নেবে না জানিয়ে জামায়াতে ইসলামীর বিবৃতিতে বলা হয়, ‘কওমি মাদ্রাসাকে সরকারি স্বীকৃতি দানের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি তাদের ইসলামী শিক্ষার ইতিহাস ও ঐতিহ্য অনুযায়ী চলতে দিতে হবে। এর কোনও ব্যতিক্রম মোটেই গ্রহণযোগ্য নয়।’

/সিএ/জেএইচ/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম