রমজানের আগেই আযমী ও আরমানের সন্ধান চায় জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৭, ২০:৩৪আপডেট : ২৫ মে ২০১৭, ২০:৩৪

আযমী ও আরমান দলের সাবেক আমীর গোলাম আযমের পুত্র, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আল আযমী এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য মীর কাসেম আলীর ছোট ছেলে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানের সন্ধান চায় জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দলটির আমির মকবুল আহমাদ আসন্ন রমজানের আগেই তাদের পরিবার-পরিজনের নিকট ফিরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানান।
জামায়াতের প্রচার বিভাগের এম আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে জামায়াত আমির বলেন, ‘আবদুল্লাহিল আমান আল আযমী এবং মীর আহমাদ বিন কাসেম আরমানের জন্য তাদের মাসহ পরিবার-পরিজন দুঃখ বেদনায় ভারাক্রান্ত। তারা এখনও তাদের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন।’
প্রচার বিভাগ জানায়, ২০১৬ সালের ২২ আগস্ট দিবাগত রাত পৌনে ১২টায় আবদুল্লাহিল আমান আল আযমীকে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে এবং ৯ আগস্ট রাত ১১টার পর আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে আটক করা হয়।’
বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, ‘যদিও আটক করার কথা অব্যাহতভাবে অস্বীকার করে আসছে। তাদের অপহরণের প্রায় ১০ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাদের কোনও খবর পাওয়া যাচ্ছে না।’

মকবুল আহমাদ বলেন, ‘তাদের অপেক্ষায় তাদের পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন অত্যন্ত পেরেশানীর মধ্যে বসবাস করছেন। তাদের অপহরণ করে দেশের অইন ও সংবিধান লংঘন করা হয়েছে। সরকারের এ ধরনের বেআইনি ও অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি সব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আইনজীবী সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি।’

/এসটিএস/এমও/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক