খাদ্যমন্ত্রীর মিয়ানমার সফর দেশকে লজ্জায় ফেলেছে: জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩৪

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সস্ত্রীক মিয়ানমার সফর বাংলাদেশ এবং দেশের জনগণকে লজ্জায় ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘বাংলাদেশ মিয়ানমারের পরিবর্তে থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভিয়েতনাম বা অন্য কোনও দেশ থেকেও খাদ্য কিনতে পারতো। কিন্তু তা না করে খাদ্যমন্ত্রী মিয়ানমার থেকে খাদ্য কিনতে গিয়ে দেশের জনগণকে ভয়ঙ্কর লজ্জায় ফেলে দিয়েছেন।’
রবিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। জামায়াত সেক্রেটারি আশা প্রকাশ করে বলেন, ‘সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং মিয়ানমার থেকে খাদ্য ক্রয়ের লজ্জাজনক সিদ্ধান্ত বাতিল করবেন এবং অবিলম্বে খাদ্যমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনবেন।’
শফিকুর রহমান বলেন, ‘খাদ্যমন্ত্রী এর আগে বিদেশ থেকে পচা গম আমদানি করে কুখ্যাতি অর্জন করেছেন। দেশের মানুষ পচা গম কেনার ঘটনার তদন্ত করে খাদ্যমন্ত্রীর বিচার দাবি করেছিল। কিন্তু সরকার তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নিয়ে সে ঘটনা ধামাচাপা দিয়ে পচা গম হজম করতে জাতিকে বাধ্য করেছে।’
জামায়াত নেতা মনে করেন,মন্ত্রীর এ সফর মিয়ানমারের খুনিদের আরও উৎসাহিত করবে এবং এতে বাংলাদেশের নতজানু পররাষ্ট্র নীতিই প্রমাণিত হয়েছে।

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম