রাজনৈতিক উদ্দেশ্যে আমিরের বিরুদ্ধে জঙ্গিবাদের অপবাদ, দাবি জামায়াতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২২, ২২:২৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ২২:২৭

জামায়াতের ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান অভিযোগ করেছেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে যুগপৎ গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করার জন্যই জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। হীন রাজনৈতিক উদ্দেশ্যে তাকে জঙ্গি সম্পৃক্ততার অপবাদ দিয়ে ঘৃণ্য ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে।’

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকালে দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, ‘জামায়াতের বিরুদ্ধে বহুবার জঙ্গিবাদের অভিযোগ আনা হয়েছে। কিন্তু তা মিথ্যা প্রমাণিত হয়েছে। কারণ জঙ্গিবাদের সঙ্গে জামায়াতের কোনও সম্পৃক্ততা অতীতেও ছিল না এবং বর্তমানেও নেই।’

কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগরী উত্তরের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সেলিম উদ্দিন।

আরও পড়ুন:

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম