আগামী নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৩, ২০:০৪আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ২০:০৪

ভারপ্রাপ্ত আমিরে জামায়াত অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আমাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।

শুক্রবার (২৮ এপ্রিল) জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার উদ্যোগে ভার্চুয়াল কর্মী সম্মেলনে এ কথা বলেন মুজিবুর রহমান। এদিন বিকালে দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের কর্মী এম আর করিমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, ‘আল্লাহর আইন বাস্তবায়নের অংশ হিসেবে সংসদে নামাজের বিরতি ও মৃত ব্যক্তির জন্য দোয়া করার আইন জামায়াতে ইসলামীর প্রস্তাবে পাস হয়েছিল।’

দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। ফ্যাসিবাদ, স্বৈরাচার ও ধংসাত্মক এ সরকারের বিরুদ্ধে আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। আমরা এমন একটি পরিবর্তন চাই, যা হবে নিজের, পরিবারের, সমাজের এবং দেশের জন্য কল্যাণকর। আর এ জন্য কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে হবে।’

ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, ‘আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। ৯০ ভাগ মুসলমানের দেশে ইসলামের কোনও আইন নেই। তাই কোরআনের সমাজ প্রতিষ্ঠায় আমাদেরকে ভূমিকা পালন করতে হবে।’

/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম