৬ নেতার সন্ধান চায় ছাত্রশিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৪, ১৭:১৪আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১৭:১৪

শেখ হাসিনা সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গুম হওয়া ছাত্রশিবিরের ছয় জন দায়িত্বশীল নেতাসহ গুম হওয়া সবার সন্ধানে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম দিবসে এ দাবি জানান তারা।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম যৌথ বিবৃতিতে বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রনেতা ওয়ালীউল্লাহ ও আল মুকাদ্দাস; রাজধানীর আদাবরের হাফেজ জাকির হোসেন, যশোরের বেনাপোলের রেজওয়ান হুসাইন, বান্দরবানের জয়নাল হোসেন ও ঝিনাইদহের মু. কামরুজ্জামান—ছাত্রশিবিরের এই ছয় নেতাসহ অনেক মানুষকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার করার পর গুম করে রাখা হয়েছে।’

তারা বলেন, ‘বিভিন্ন সংগঠন ও পরিবারের পক্ষ থেকে অব্যাহত উদ্বেগ ও সন্ধানের দাবি জানানো হলেও প্রশাসন তাদের সন্ধানে কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর কিছু ব্যক্তি ফিরলেও ফিরে আসেনি আমাদের প্রিয় ভাইগুলোসহ আরও অনেকেই! আমরা এ নিয়ে উদ্বিগ্ন!’

কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহর সই করা বিবৃতিতে বলা হয়, ‘একটি গণতান্ত্রিক দেশে নাগরিকদের মানবাধিকার রক্ষায় প্রশাসনকে সম্পূর্ণ দায়বদ্ধ থাকতে হবে। রাষ্ট্রীয়ভাবে পরিচালিত গুমের ঘটনা গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের বিরুদ্ধে সরাসরি আঘাত।’

‘গুমের মতো রাষ্ট্রীয় অপরাধের বিরুদ্ধে সুস্পষ্ট পদক্ষেপ নিতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই এবং আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর সহায়তা কামনা করছি।’

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম