আসিফ নজরুলকে নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস, সেক্রেটারির বিবৃতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৪, ২০:১৩আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ২০:৩০

সুইজারল্যান্ডে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যার পর আমিরের পাশাপাশি দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবৃতি দিয়ে আসিফ নজরুলের সঙ্গে ঘটে যাওয়ার ঘটনার নিন্দা জানান।

জমায়াত আমির তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে উল্লেখ করেন, ‘সুইজারল্যান্ডে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং আরেকজন উপদেষ্টার সঙ্গে প্যারিসে অনুরূপ যে আচরণ হয়েছে তাতে প্রমাণ হয় আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী চরিত্র ত্যাগ করতে পারেনি।

স্বতঃসিদ্ধ কথা, ‘কয়লা ধুইলে ময়লা যায় না।’

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘বিদেশের মাটিতে নিজ দেশের সরকারের একজন উপদেষ্টার সঙ্গে শিষ্টাচারবহির্ভূত আচরণ শুধু অনভিপ্রেতই নয়, বরং দেশ ও জনগণের মর্যাদার ওপর প্রচণ্ড আঘাত।’

তিনি আরও বলেন, ‘৭ নভেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় ফ্রান্সে যাওয়ার পথে সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টের সামনে আসিফ নজরুলের সঙ্গে কতিপয় দুষ্কৃতকারী উদ্ধত ও অশোভন আচরণ করেন এবং দলীয় স্লোগান দিতে থাকেন।’

 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি