জামায়াত শক্তিশালী বড় ইসলামি দল: বুলবুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৫, ১৯:১২আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৯:১২

জামায়াতে ইসলামী সবচেয়ে শক্তিশালী ও বৃহৎ ইসলামী দল বলে দাবি করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নূরুল ইসলাম বুলবুল। ঢাকা মহানগর দক্ষিণের এই আমির বলেন, ‘এত জুলুম-নির্যাতন, রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করেও জামায়াতে ইসলামীকে নিঃশেষ করা যায়নি। এটাই তার দৃষ্টান্ত। আজকেও যারা জামায়াতে ইসলামীকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, অপপ্রচার চালাতে চাচ্ছে, তারা অতীত থেকে শিক্ষা নিন।’

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী আয়োজিত ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বদর যুদ্ধের যেই ঐতিহাসিক ঘটনা তা আমাদের জন্য শিক্ষনীয় এবং করণীয়। বদর যুদ্ধের প্রধান কারণ ছিল মুসলমানদের সম্পদ লুটপাট করে নেওয়া এবং মুসলমানদের মদিনা থেকে মক্কায় হিজরত করতে বাধ্য করা, এজন্যই বদর যুদ্ধ সংঘটিত হয়।

সংস্কার বিহীন নির্বাচন দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে মন্তব্য করেন নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ক্ষমতায় আসার আগেই বলে আমরা কারও কোনও সংস্কার মানবো না, ক্ষমতায় গিয়ে আমরা সংস্কার করবো! তারা আওয়ামী লীগের চেয়ে ভয়ঙ্কর হবে। তারা মূলত ফ্যাসিবাদ কায়েমের পথে হাটছে।

সভায় দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ভবিষ্যতে যদি কেউ আবার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করে, তাদেরকেও আবু জাহেলের মতো শিশু দিয়ে নিঃশেষ করে দেওয়া হবে। ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগের মতো আজও কেউ কেউ সরকারের ভেতরে থেকে, বাহিরে থেকে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর দায়িত্ব পালন করতেছে।

সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য যথাক্রমে আবদুস সালাম, কামরুল আহসান হাসান, শাহীন আহমেদ খান প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম