সিইসির সঙ্গে জামায়াতে প্রতিনিধিদলের বৈঠক আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৫, ১১:৫৯আপডেট : ০২ জুন ২০২৫, ১২:০৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে।

সোমবার (২ জুন) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সিইসির একান্ত সচিব মো. আশ্রাফুল ইসলাম।

তিনি জানান, জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলাম ফোনে সিইসির সঙ্গে সাক্ষাতের সময় চান। এ সময় সিইসি চার থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলকে বৈঠকে অংশ নেওয়ার অনুমতি দেন।

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল এবং প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি শুরু হয় চলতি বছরের ১২ মার্চ। শুনানি শেষ হয় ১৪ মে এবং রায় ঘোষণার জন্য ১ জুন তারিখ নির্ধারণ করা হয়।

এর আগে, দলটি তাদের নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আবেদন করে।

উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট এক রিট মামলার রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে বাতিল করেন। পরে ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে ২০২৩ সালের নভেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ আইনজীবী অনুপস্থিত থাকায় ‘ডিসমিস ফর ডিফল্ট’ হিসেবে আপিল খারিজ করে দেন।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী