গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা, মিরপুরে জামায়াতের প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৫, ১৯:৪৩আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৯:৪৩

গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে মিরপুর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, জিয়াউল হাসান, ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান সিদ্দীকি, ডা. আসাদুজ্জামান কাবুল, শাহ আলম তুহিন প্রমুখ। 

মিছিল শেষে সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর্যুপরি ব্যর্থতার কারণেই গোপালগঞ্জ রক্তাক্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসীদের গ্রেফতার না করায় পতিতরা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে।’

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি নেতা কারাগারে
আওয়ামী সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী
চীনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির, শি জিনপিংকে চিঠি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি নেতা কারাগারে
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি নেতা কারাগারে
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা থাকবে
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা থাকবে
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত