নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টা কিছু বলেননি: হামিদুর রহমান আযাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৫, ২০:১৩আপডেট : ২৭ জুলাই ২০২৫, ২০:৫১

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টা কিছু বলেননি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার সাম্প্রতিক বৈঠক নির্বাচন নিয়ে নয়। মূলত দেশের সামগ্রিক পরিস্থিতি ও মাইলস্টোনের দুর্ঘটনা নিয়ে করণীয় নিয়ে এ বৈঠক।

তিনটি ধাপের রাজনৈতিক বৈঠকের দুটিতে নির্বাচন নির্বাচন নিয়ে কথা হয়নি। আর শনিবার (২৬ জুলাই) তৃতীয় বৈঠকে এ নিয়ে বলছেন বলে আমাদের জানা নেই। তবে এ নিয়ে ব্যাখ্যা দিতে হবে সরকারকে। তিনি জুলাইয়ের মধ্যে জুলাই সনদ দেওয়ার দাবি জানান

রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৯তম বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, পঞ্চম সংশোধনীর মাধ্যমে করা আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন করতে হবে। এ নিয়ে কয়েকটি দল বিরোধিতা করলেও বেশির ভাগ দল একমত। তিনি জানান, কমিশন প্রস্তাবিত সংবিধানের মূলনীতিতে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির মতো বিষয়গুলো পরবর্তী সংসদে পাস হবে।

তিনি জানান, একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে—যার মাধ্যমে পুলিশকে সত্যিকারের মানবিক করার প্রক্রিয়া থাকবে। অবশ্য সেটিও  জাতীয় সংসদের মাধ্যমে আইন করে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে কমিশনের প্রস্তাব এক-তৃতীয়াংশ আসনে নারীদের সরাসরি মনোনয়ন দিতে হবে। এ ক্ষেত্রে জামায়াত পিআর পদ্ধতি অনুসরণের পক্ষে।

 

/এমকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী