জামায়াতের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ সদস্যের একটি প্রতিনিধি দল আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ইউরোপিয়ান পার্লামেন্টের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ঢাকায় ইউরোপিয়ান ইউনিয়নের দূতাবাসে এ বৈঠক হয়।

আমিরে জামায়াতের সঙ্গে ছিলেন নায়েবে আমিরর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, আমিরের পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধি দলের সভাপতি মুনির সাতৌরী, লুক্সেমবার্গ (ইপিপি) ইসাবেলা ভিয়েডার-লিমা, পোল্যান্ডের (ইসিআর) আরকাদিুস মুলারচিক, এস্তোনিয়ার (রিনিউ ইউরোপ) উর্মাস পায়েট, নেদারল্যানসের (দ্য গ্রিন্স) কাতারিনাভিয়েইরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, আমাদের সঙ্গে তাদের খুব সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। বর্তমান বাংলাদেশের যে অবস্থা, সে বিষয়ে কথা হয়েছে। ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে কথা হয়েছে। নির্বাচন সুষ্ঠু হবে কিনা? কীভাবে হবে? এসব বিষয় তারা মূলত কথা বলেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেয়াদ বাড়ালে যে ঐকমত্যে পৌঁছানো যাবে, এটা আমি মনে করি না। ঐকমত্যে পৌঁছানোর জন্য একঘণ্টাই যথেষ্ট। তারপরেও বাড়ানো হয়েছে। এটার দু’টো কারণ হতে পারে— সিনসিয়ারলি আরও কিছু বের হয় কিনা, সেজন্য হতে পারে। বাট আই ডাউট। যা বের হবার তা বের হয়েছে। বাকিটা ইচ্ছার ওপর নির্ভর করছে, সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। যারা চাচ্ছে না এটার রিফর্ম হোক, আইনি ভিত্তি হোক এবং এর ভিত্তিতে আগামী নির্বাচন হোক, মূলত তারাই এখন এ সমস্যা তৈরি করছে। এই এটিচিউড যদি চেঞ্জ না হয়, তাহলে এক মাস কেন, নির্বাচনের পর পর্যন্ত যদি মেয়াদ থাকে, তাহলেও হবে না। কিন্তু আমার সন্দেহ হয়, এটা টাইম ডিলে করার একটা কৌশল। এ প্রশ্নটি এখন মানুষের ভেতরে আছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অলরেডি দুই-তিন মাস ধরে কনসেনসাস কমিটির সঙ্গে কাজ করছি, আমরা ঐকমত্যেও পৌঁছে গেছি। সুতরাং, এটাকে আইনি ভিত্তি দেওয়া শুধু সিদ্ধান্তের ব্যাপার। আরও একবার দেখা যাবে— আমরা এক মাস ঘুরেঘুরে এক মাস পেছনে গেছি। একই জায়গায় দাঁড়িয়ে আছি। কিন্তু আরও একটি মাস চলে গেলো আমাদের কাছ থেকে।

ডা. তাহের আরও বলেন, আমরা নির্বাচনে যাবো না, এটা আমরা বলিনি। আমরা মনে করি, পিআর পদ্ধতিটাই উত্তম এবং সে দাবি করছি। আমরা যুক্তি দিচ্ছি, আমরা বুঝানোর চেষ্টা করছি। আমরা আশা করছি, আমাদের যুক্তি মানবে এবং সে ভিত্তিতেই আমরা নির্বাচনে যাবো। আমরা আপার এবং লোয়ার উভয় কক্ষে পিআর চাচ্ছি। আর আলোচনার টেবিলে এ সমস্যা সমাধান করা সম্ভব। আমরা আলোচনার টেবিলে যাওয়ার পক্ষে এবং আলোচনা করারও পক্ষে। তবে এর জন্য উদার মানসিকতা এবং নিরপেক্ষ মানসিকতার প্রয়োজন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান