ইসির সঙ্গে বৈঠকে বসেছে জামায়াত প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৫, ১৩:০৬আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৩:২১

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যের প্রতিনিধি দল।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা ১২টার পর এই বৈঠক শুরু হয়।

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতিসহ জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দলের আলোচনার পরিপ্রেক্ষিতে নানা সুপারিশও ইসির আলোচনায় উঠে আসবে বলে জানা যায়।

জামায়াতের নায়েবে আমির সৈয়দ মো. আব্দুল্লাহ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে এ এইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, মতিউর রহমান আকন্দ বৈঠকে অংশ নেন।

জামায়াত নেতা ও বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বলেন, ‘সামনে নির্বাচন রয়েছে। সার্বিক প্রস্তুতির বিষয় তো এই বৈঠকে আলোচনা হবে। বৈঠক শেষে ব্রিফিং করা হবে।’

উল্লেখ্য, আগামী বছর রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। চলছে ডিসেম্বরে তফসিল ঘোষণার প্রস্তুতি। ইতোমধ্যে জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও ঐকমত্য হয়েছে।

এদিকে সংসদ নির্বাচনের দিন একসঙ্গে গণভোট করার প্রস্তাবনাও যেমন রয়েছে, তেমনি জাতীয় নির্বাচনের আগে গণভোটেরও প্রস্তাব রয়েছে। তবে গণভোট কবে হবে তা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আবার নির্বাচন কমিশনের সঙ্গে চলতি মাসে রাজনৈতিক দলগুলোর আলোচনার কথা রয়েছে।

/এএজে/এমএইচআর/
সম্পর্কিত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি