মিরপুরের আগুন: নিহতদের প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা দেবে জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৫, ০০:৩৩আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০০:৩৩

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউনে থেকে গার্মেন্টস কারখানায় ছড়িয়ে পড়া আগুনে নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন।

ড. শফিকুর রহমান বলেন, ‘আমরা একটা সংগঠন হিসেবে মানবিকতা আমাদের অন্যতম অগ্রাধিকার। আমরা এ ধরনের ক্ষেত্রে চেষ্টা করি যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর। ইনশাআল্লাহ এই ক্ষেত্রেও আল্লাহর মেহেরবানি তার ব্যতিক্রম হবে না। আমরা খুব দ্রুতই তাদের পাশে দাঁড়াবো। আপাতত পরিবারগুলোকে যারা নিহত হয়েছেন, তাদের মাথাপিছু আমরা এক লক্ষ টাকা করে তাদের পরিবারে পৌঁছে দেবো।’

এই সময় তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা অনুরোধ জানাবো সমাজে যারা সম্পদশালী, বিত্তশালী মানুষ আছেন, তারাও যেন মানবিক দৃষ্টিকোণ নিয়ে এগিয়ে আসেন। আমাদের মতো মানুষের জন্য যারা কাজ করেন, সেই সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো তারাও এগিয়ে আসুক। এক্ষেত্রে আমরা সবাই দায়িত্ব ভাগাভাগি করে নিই। যদি আমরা সবাই একটু একটু করে হাত বাড়াই এই দুস্থ পরিবারগুলোর ও তাদের বাচ্চাকাচ্চাদের কপালের ভাঁজটা একটু দূর হবে।’

সরকারের প্রতি আহবান জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘আশা করি যেসব শ্রমিক আজ যারা নিহত হয়েছেন সেসব পরিবারের পাশে সরকার যথাযথভাবে দাঁড়াবে। এসব অস্বচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়ে সরকার আর্থিক সহায়তা করবে। আর এ অগ্নিকাণ্ডের পেছনে যাদের গাফিলতি আছে, তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

‎/এএজে/এম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী