ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত আমির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২৫, ১৫:১৬আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫:২৬

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ঢাকা-১৫ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলটির সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা ১৩ ও ১৫ এর রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।

মো. ইউনুচ আলী হলেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জামায়াতের আমিরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মনোনয়নপত্র জমা দেওয়া শেষে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আমরা আমিরের পক্ষ থেকে তার মনোনয়নপত্র জমা দিতে এসেছি। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন যাতে উপহার দিতে পারি সেই প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, আমরা সবাই মিলে যাতে একটি লেভেল প্লেয়িং ফিল্ড করতে পারি তার প্রত্যাশা করছি। এটা নিয়ে আরও কাজ করার আছে। আমরা আশা করছি, নির্বাচন কমিশন এটা নিয়ে কাজ করবে।

নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তুষ্ট কিনা জামতে চাইলে তিনি বলেন, নির্বাচনি পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনের আরও কাজ করার আছে।

তিনশ’ আসনে শরীক দলগুলোর কে কতটি আসন পেয়েছেন এটা কখন জানা যাবে জানতে চাইলে তিনি বলেন, তিনশ’ আসনে প্রার্থী আমরা প্রায় নিশ্চিত করতে পেরেছি। আজ রাতের মধ্যেই জানিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, আমাদের এই আসন সমঝোতা কোনও জোটবদ্ধ নির্বাচন না। কিন্তু এটা অন্য যেকোনও জোটের চেয়েও শক্তিশালী হবে ইনশাল্লাহ। প্রত্যেকে এখানে নিজস্ব প্রতীক নিয়ে আমরা ইলেকশন করবো। শুধু একটা আসনে একটি দলই থাকবেন। বাকিরা আমরা সমর্থন জানাবো। এ সময় আরেকটা রাজনৈতিক দল আমাদের সঙ্গে যোগ দিচ্ছে। তার নাম পরে জানানো হবে বলে জানান আরেক সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এদিকে ঢাকা-১৫ আসন থেকে আরও মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির মো. শফিকুল ইসলাম খান, এনসিপির আলমগীর ফেরদৌস, ইসলামী আন্দোলন বাংলাদেশের এসএম ফজলুল হক, গণফোরামের একেএম শফিকুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল।

ঢাকা ১৩ ও ১৫ এর রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, এখন পর্যন্ত এই দুইটি আসনে ৩৩ জন মনোনয়নপত্র নিয়েছেন। তাদের মধ্যে ৯ জন এখন পর্যন্ত জমা দিয়েছেন।

উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

/এএজে/আরকে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম