নির্বাহী পরিষদের বৈঠক

দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি: জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৬, ১৮:২৬আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১৯:১৭

দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি। প্রশাসন একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে—এমন অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব অভিমত ব্যক্ত করা হয়।

দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে নায়েবে আমির ও সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এতে বলা হয়, কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন বলে বিভিন্ন স্থান থেকে অভিযোগ এসেছে। বিভিন্ন স্থানে এখনও প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে।

জামায়াতের নির্বাহী পরিষদ মনে করে, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। তাই দেড় হাজার শহীদ, ৩০ হাজারের বেশি আহত ও পঙ্গুত্ববরণের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশকে কোনও ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র বা কোনও গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া যাবে না।

নির্বাচন কমিশন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষতা নিয়ে এবং বিশেষ কোনও দলের দিকে ঝুঁকে না পড়ে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

এছাড়া অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি করার জন্য কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে জামায়াতের নির্বাহী পরিষদ।

/এসটিএস/এমকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের