দুই দিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন জামায়াত আমির

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২১ জানুয়ারি ২০২৬, ২১:৫৩আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ২১:৫৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচারণার অংশ হিসেবে দু’দিনের সফরসূচি চূড়ান্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী শুক্রবার (২৩ জানুয়ারি) ও শনিবার (২৪ জানুয়ারি) তিনি উত্তরবঙ্গের আট জেলায় নির্বাচনি সভা করবেন।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি জানান, ডা. শফিকুর রহমান আগামীকাল বৃহস্পকিবার ঢাকা-১৫ আসনে জনসভা করবেন। এরপর ২৩ জানুয়ারি তিনি পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে সমাবেশ করবেন।

অ্যাডভোকেট জুবায়ের আরও জানান, ২৪ জানুয়ারি ডা. শফিকুর রহমান রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভা করবেন। এরপর তিনি সফর করবেন গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা—এরপর ঢাকায় ফিরবেন।

তিনি জানান, রবিবার ডা. শফিকুর রহমান ঢাকা-৫, ৬ ও ৭ আসনে নির্বাচনি প্রচারণা চালাবেন।

জামায়াত জোটের বাকি ৪৭ আসনের ভাগাভাগি কতদূর, জানতে চাইলে অ্যাডভোকেট জুবায়ের বলেন, “আজ আমাদের নির্বাচনি কমিটির বৈঠক চলছে। আশা করছি বৈঠক শেষে এ বিষয়ে ঘোষণা দেওয়া সম্ভব হবে।”

/এএইচএস/এম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি