‘দেশের অসুস্থতা সারাতে ডা. শফিকুর রহমানের বিকল্প নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৬, ১৭:২৬আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১৭:২৬

বাংলাদেশে এই মুহূর্তে যে অসুস্থতা বিরাজ করছে তা সারাতে ডা. শফিকুর রহমানের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ একটি রূপান্তরিত দেশ। আমি ঢাকা ও দেশের প্রতিটি এলাকা ঘুরে দেখেছি। পুরো দেশে অসুস্থতা বিরাজ করছে। এই মুহূর্তে দেশের অসুস্থতা সারাতে ডা. শফিকুর রহমান ছাড়া কেউ পারবেন না।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জনসমাবেশে ডা. এসএম খালিদুজ্জামান বলেন, আমরা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই, যেখানে মা-বোন তার অধিকার ফিরে পাবে। কেউ জুলুমের শিকার হবে না। সবাই তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।

জনসমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন জুলাই শহীদ আব্দুল হান্নানের ছেলে ড. সাঈদ খান। তিনি বলেন, আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের আদর্শের ‌ন্যায় ও ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করবো। আমরা সবাই গণভোটে হ্যাঁ ভোট দেবো। জুলাইয়ে আমার বাবাসহ যারা শহীদ হয়েছেন তাদের রক্তের সম্মান দিতে হলে আমাদের হ্যাঁ ভোটের বিকল্প নেই।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ডাকসু ভিপি সাদিক কায়েম, ঢাকা-১৬ আসনের প্রার্থী ও শিক্ষাবিদ কর্নেল আব্দুল বাতেনসহ অনেকে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন– বাংলাদেশ জামায়েত ইসলামীর কাফরুল উত্তর থানার আমির রেজাউল করিম মাহমুদ, কাফরুল পশ্চিম থানার আমির আব্দুল মতিন খান, কাফরুল দক্ষিণ থানার আমির আনোয়ারুল করিম, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তসলিম।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী