নারী নির্যাতনের অভিযোগে বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে ঢাবিতে শিবিরের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪৮

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ছাত্রদল নেতাকর্মীরা সারাদেশে নারীদের নির্যাতন ও হয়রানি করছে—এমন অভিযোগ তুলে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাবির ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সংগঠনটি। মিছিলটি রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির নেতারা।

মিছিলে বিক্ষোভকারীরা ‘বিএনপিকে লাল কার্ড, লাল কার্ড লাল কার্ড’, ‘চাঁদাবাজকে লাল কার্ড, লাল কার্ড লাল কার্ড’, ‘নেতা করে খাম্বা চুরি, কর্মী ধরে গলায় ছুরি’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে ঢাবি শিবিরের সভাপতি ও ডাকসুর এজিএস মু. মহিউদ্দিন খান বলেন, আমাদের কথা খুব স্পষ্ট—আমরা চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই। এই বাংলাদেশ গড়ার জন্য জুলাইয়ে আমরা রাস্তায় নেমেছি, এখনও রাস্তায় আছি।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, যাদের কাছে আমাদের মা-বোনদের ইজ্জত নিরাপদ নয়, তাদের আপনারা প্রতিহত করুন। আমরা বিশ্বাস করি, আগামী ১২ তারিখের নির্বাচনে আপনারা তাদের লাল কার্ড দেখাবেন।

ঢাবি শাখা শিবিরের সেক্রেটারি আশিকুর রহমান বলেন, মা-বোনদের ইজ্জত রক্ষা করার জন্য আমরা জীবন বিলিয়ে দিতে একবারও দ্বিধা করবো না। মা-বোনদের ইজ্জতের দিকে কেউ চোখ তুলে তাকালে আমরা সেই চোখ উপড়ে ফেলবো। কেউ তাদের ইজ্জতে হাত দিলে আমরা সেই হাত ভেঙে দেবো।

তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে তারা অপপ্রচার চালিয়েছিল—শিবির নারীবিদ্বেষী, শিবিরকে নারীরা ভোট দেবে না। কিন্তু আমরা দেখেছি, ছাত্র সংসদ নির্বাচনে আমাদের বোনেরা আমাদের ওপরই বেশি আস্থা রেখেছে।

শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খান বলেন, ৫ আগস্টের পর আমরা দেখেছি, একটি রাজনৈতিক দল এমন কোনও অপরাধ নাই করেনি। আজ টিআইবির প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, গত দেড় বছরে ৯১ শতাংশ অপরাধের সঙ্গে বিএনপি জড়িত।

তিনি বলেন, বিএনপি মিডিয়ার চোখে কাপড় পরিয়ে এসব আড়াল করতে চায়। কিন্তু তারা জনগণের চোখে কাপড় পরাতে পারবে না। তারা বোরকাকে ভয় পায়। তারা সারাদেশে বোরকার বিরুদ্ধে অপপ্রচার করছে। যারা মা-বোনদের হেনস্তার চেষ্টা চালাবে, তাদের মাস্তানি ছুটিয়ে দেওয়া হবে।

/এম/  
সম্পর্কিত
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু