সিপিএ মহাসচিবের সঙ্গে চিফ হুইপের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭

সংসদীয় গণতন্ত্রের বিকাশ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংসদীয় সহযোগিতা জোরদারের বিষয়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) মহাসচিব স্টিফেন টুইগের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

রবিবার (২২ নভেম্বর) জাতীয় সংসদের প্রেস ব্জ্ঞিপ্তিতে জানানো হয়, গত ২০ নভেম্বর (শুক্রবার) যুক্তরাজ্য পার্লামেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে সিপিএর চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণ, সংসদীয় কার্যক্রমের মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংসদীয় পরিমণ্ডলে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ জোরদারের বিষয়ে আলোচনা হয়।

চিফ হুইপ বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, সংসদীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানো বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সংসদীয় সংস্থাগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অক্ষুণ্ণ রেখে বিশ্বের বিভিন্ন দেশের সংসদের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় বাংলাদেশ জাতীয় সংসদ।

বৈঠকে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, সংসদীয় গণতন্ত্রের চর্চা, আইন প্রণয়ন প্রক্রিয়ার উৎকর্ষ সাধন এবং সংসদ সদস্যদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সিপিএ মহাসচিব স্টিফেন টুইগ বাংলাদেশের জাতীয় সংসদের সঙ্গে সংস্থাটির সহযোগিতা অব্যাহত রাখা এবং সংসদীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।

বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সংসদীয় পরিমণ্ডলে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

/এসএমএ/এফআর/
সম্পর্কিত
‘টকশোতে আ.লীগের পক্ষে বললে জুতা দিয়ে পেটাবেন’ বক্তব্যের যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর সংলাপ: ঐক্যের উদ্যোগ, নাকি রাজনৈতিক সমীকরণ?
কৃষক দল নেতাকে হত্যার ঘটনায় মামলা: প্রধান আসামি নিক্সন চৌধুরী
সর্বশেষ খবর
‘টকশোতে আ.লীগের পক্ষে বললে জুতা দিয়ে পেটাবেন’ বক্তব্যের যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
‘টকশোতে আ.লীগের পক্ষে বললে জুতা দিয়ে পেটাবেন’ বক্তব্যের যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
মধ্যরাতে নাহিদ ইসলামের স্ট্যাটাস, যে দাবি জানালেন
মধ্যরাতে নাহিদ ইসলামের স্ট্যাটাস, যে দাবি জানালেন
স্পিকারের নেতৃত্বে নতুন বাছাই কমিটি, আছেন দুই মন্ত্রীও
স্পিকারের নেতৃত্বে নতুন বাছাই কমিটি, আছেন দুই মন্ত্রীও
ঢাকার এক সংসদীয় আসনে ৭০ মহল্লায় নাগরিক কমিটি গঠন
ঢাকার এক সংসদীয় আসনে ৭০ মহল্লায় নাগরিক কমিটি গঠন
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে