জুলাইকে ভুলিয়ে দেওয়ার সংগ্রাম শুরু হয়েছে: জামায়াত আমির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৬, ১৪:১৫আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৪:১৫

জুলাইকে ভুলিয়ে দেওয়ার সংগ্রাম শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘‘এই অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে তছনছ করে দেওয়া হবে।’’

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জুলাই আন্দোলন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, ‘‘জুলাই আন্দোলনে কোনও রাজনৈতিক দল মাস্টারমাইন্ড ছিল না। অথচ আন্দোলনে অংশ না নেওয়া ব্যক্তিরাও এখন নিজেদের মাস্টারমাইন্ড দাবি করছেন।’’

তিনি বলেন, ‘‘৫ আগস্ট যারা শেখ হাসিনার বিদায়কে ‘মিরাকল’ বলেছিলেন, তারাই এখন অভ্যুত্থানের ভাগ-বাটোয়ারায় ব্যস্ত।’’

জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘‘সে সময় বিপ্লবীদের আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না। এমনকি আপনজনেরাও তাদের আশ্রয় দেয়নি।’’

তিনি বলেন, এই আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি ব্যক্তি একেকজন মাস্টারমাইন্ড। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কারও অবদান যেন হারিয়ে না যায়।

অতীতের সরকারগুলোর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ‘‘১৯৭১ সালে নিহত, আহত এবং মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি হয়নি। ১৯৭১ সালের মতো ২০২৪ সালও যেন হারিয়ে না যায়। ‘’

এ সময় জুলাই আন্দোলনের সঠিক ইতিহাস সামনে আনার আহ্বান জানান জামায়াত আমির।

/এএইচএস/এনআই/
সম্পর্কিত
অভিজিতের তোপের মুখে তসলিমা নাসরিন, বললেন আমরা আলাদা
‘কনসার্ট ফর ডেমোক্রেসি’, মঞ্চ মাতাবে ৭ ব্যান্ড
একান্ত সাক্ষাৎকারে সৈয়দ সুলতান উদ্দিন আহমেদশ্রম খাতে সরকারের মনোযোগ এখন পর্যন্ত আশাব্যঞ্জক নয়
সর্বশেষ খবর
সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত
সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত
দুই সপ্তাহ সক্রিয় থাকবে মৌসুমি বৃষ্টি, সংকেত দিচ্ছে ভারত মহাসাগর
দুই সপ্তাহ সক্রিয় থাকবে মৌসুমি বৃষ্টি, সংকেত দিচ্ছে ভারত মহাসাগর
‘সমালোচনার জন্য ব্যবস্থা নেওয়া উচিৎ নয়, তবে সমালোচনা ও অপতথ্য এক নয়’
‘সমালোচনার জন্য ব্যবস্থা নেওয়া উচিৎ নয়, তবে সমালোচনা ও অপতথ্য এক নয়’
নিরাপদ-কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
নিরাপদ-কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি