‘আমাদের দেশে সাধারণ মানুষ ঠিকমতো চিকিৎসা পায় না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৬, ২০:২৯ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ২০:২৯

দেশের সাধারণ মানুষ যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, আমাদের দেশে সাধারণ মানুষ ঠিকমতো চিকিৎসা পায় না। আজ হাসপাতালগুলোতে গেলে মানুষ ঠিকভাবে সেবা পাবে না। অথচ উন্নত দেশগুলোর চিকিৎসাব্যবস্থা কত সুন্দর।

শনিবার (১০ অক্টোবর) বনানী মডেল হাই স্কুল মাঠে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশারি বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। জামায়াতের গুলশান পশ্চিম থানার উদ্যোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কড়াইল এলাকার বাসিন্দাদের মধ্যে ডা. এসএম খালিদুজ্জামানের সৌজন্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, এই দেশের মানুষ আজ বড় অসহায়। যাদের ক্ষমতা আছে, আইন তাদের পক্ষে। আজ আপনার কাছে চাঁদা চাইবে, না দিলে মারধর করবে, লোহার রড দিয়ে পিটিয়ে মেরে ফেলবে, অফিস ভাঙচুর করবে। এই শোষক গোষ্ঠী ক্ষমতায় বসে জনগণকে শোষণ করছে।

তিনি বলেন, জনগণের এমন নেতৃত্ব বেছে নেওয়া উচিত, যারা তাদের সমস্যা বুঝবে এবং সমাধানে কাজ করবে। আগামী দিনে জনগণ চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের আর সমর্থন করবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে সেলিম উদ্দিন বলেন, কোথাও পানি জমতে দেওয়া যাবে না। জমে থাকা পানিতে এডিস মশা জন্মায়। তাই বাড়ির আশপাশে পানি ও ময়লা জমে আছে কি না, সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গুতে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শও দেন তিনি।

জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার কথা উল্লেখ করে তিনি বলেন, দলটি নগর ও রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় আসতে পারলে মানুষের কষ্ট, সামাজিক বৈষম্য ও অধিকারহীনতা দূর করার উদ্যোগ নেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিন আরাফাত। এ ছাড়া মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও গুলশান জোনের সহকারী পরিচালক হেদায়েত উল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য গোলাম মোস্তফা কাইয়ুম, মু. জয়নাল আবেদীন, মু. আতিকুল ইসলাম, শাহজাহান সরকার, মাওলানা আবদুল মান্নান, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান ও হাফেজ গোলাম আজম শাহীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/এএজে/এম/
সম্পর্কিত
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অপসারণ দাবি সাদিক কায়েমের
এমপি মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি 
আমার নামে একটি রিকশা থাকলে প্রমাণ দিন: মিয়া গোলাম পরওয়ার
সর্বশেষ খবর
রাস্তায় মশারি টানিয়ে বসে পড়লেন ৫ তরুণী, বললেন ‘মশা নাকি মেয়র বড়’
রাস্তায় মশারি টানিয়ে বসে পড়লেন ৫ তরুণী, বললেন ‘মশা নাকি মেয়র বড়’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
এক মণ্ডপেই ১০১ প্রতিমা, আছে মহাবিশ্বের চার কালের কাহিনিও
এক মণ্ডপেই ১০১ প্রতিমা, আছে মহাবিশ্বের চার কালের কাহিনিও
সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক, পর্যটকদের কী হবে?
সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক, পর্যটকদের কী হবে?
সর্বাধিক পঠিত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প