জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ অক্টোবর ২০২৬, ১৩:১৬ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১৩:১৬

আগামী ২৭ ও ২৮ অক্টোবর দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় সংসদের বিরোধীদল ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার (২৫ অক্টোবর) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেছেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার নজিরবিহীন তাণ্ডব ও নৃসংশতা ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক ও কালো অধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সে দিনের সেই নির্মম হত্যাকাণ্ড ও নৈরাজ্যের মধ্য দিয়েই দেশে দীর্ঘ দুই দশকের ফ্যাসিবাদ, গণতন্ত্র হত্যা ও নাগরিক অধিকার হরণের বিষবৃক্ষ রোপিত হয়েছিল।

তিনি বলেন, ঐতিহাসিক এ ঘটনার দুই দশক পূর্তি হতে চলছে। আজও হত্যাকারীদের বিচার হয়নি যা খুবই দুঃখজনক ও লজ্জাজনক। এই পৈশাচিক ও বর্বর হত্যাকাণ্ডের সাথে জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

গোলাম পরওয়ার বলেন, কেন্দ্রীয় সংগঠন এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে দুই দিনের নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করেছে।

জামায়াত সেক্রেটারি বলেন, ২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে আলোচনা সভা। এতে জামায়াতের আমির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। অন্যদিকে ২৮ অক্টোবর সারাদেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া। জামায়াতের সকল শাখাকে এ দিবস উপলক্ষে উক্ত কর্মসূচি গ্রহণ করে তা বাস্তবায়নের জন্য আহবান জানাচ্ছি। একইসঙ্গে ঘোষিত কর্মসূচি সার্বিকভাবে সফল করতে আমরা দেশের কৃষক-শ্রমিক, ছাত্র-জনতাসহ সব শ্রেণিপেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

/এএইচএস/আইএএম/
সম্পর্কিত
‘জামায়াত পতিত ফ্যাসিস্টের সঙ্গে হাত মেলাচ্ছে বলে ন্যারেটিভ তৈরি করছে সরকার’ 
সাঈদীর মামলার বাদীর লাশ দাফনে বাধা, ঘণ্টার পর ঘণ্টা পড়েছিল মুক্তিযোদ্ধার লাশ
‘নির্বাচনে অনিয়ম হলে কেন্দ্র ঘিরে প্রিসাইডিং কর্মকর্তাকে বেঁধে আমাদের ফোন দেবেন’
সর্বশেষ খবর
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১৭২ কোটি টাকার দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১৭২ কোটি টাকার দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবকের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবকের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
ধর্ষণ ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ: ঢাবি ছাত্রকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
ধর্ষণ ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ: ঢাবি ছাত্রকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
কড়া নিরাপত্তার মধ্যেও ইতালির বড় শহরগুলোতে বিক্ষোভ-সহিংসতা
কড়া নিরাপত্তার মধ্যেও ইতালির বড় শহরগুলোতে বিক্ষোভ-সহিংসতা
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
‘রাজীব ছিলেন খুব সুদর্শন’, প্রথম সাক্ষাতের স্মৃতি জানালেন সোনিয়া
‘রাজীব ছিলেন খুব সুদর্শন’, প্রথম সাক্ষাতের স্মৃতি জানালেন সোনিয়া
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’